
মানিকগঞ্জের দৌলতপুরে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
আজ শনিবার বিকেলে বাঘুটিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আসা কয়েক শ মানুষ এ কর্মসূচি পালন করেন। উপস্থিত ছিলেন বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. গোলাম ইয়াছিন, বাঘুটিয়া আলিম মাদ্রাসার সাবেক সুপার তাজুল ইসলামসহ ইউনিয়ন পরিষদের সব সদস্য।
মানববন্ধনে অভিযোগ করা হয়, ৭ মে বালুমহাল ইজারার সময় ইজারাদারদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল, শর্ত ভঙ্গ করলে ইজারা বাতিল করা হবে। কিন্তু শর্ত অমান্য করে মহালের সীমানার বাইরে থেকে বালু উত্তোলন অব্যাহত রয়েছে। এ কারণে যমুনার ভাঙনে ইতিমধ্যে বাজারসহ অর্ধশতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। নিজ ভারাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনতলা ভবন সম্পূর্ণ তলিয়ে গেছে। ঝুঁকিতে রয়েছে চারতলা ভবনের দুটি মাদ্রাসাসহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান।
নদীপারের ভুক্তভোগীরা এর আগে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসক ও দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেয়। পরে জুলাই মাসে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ এবং অবৈধ বালু ব্যবসায়ীদের অপসারণের নির্দেশনা দিয়ে জেলা প্রশাসককে চিঠি দেন।
জানতে চাইলে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিয়ান নুরেন জানান, ইজারা দেওয়া সীমানার বাইরে থেকে বালু কাটার সুযোগ নেই। অভিযোগের বিষয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এলাকাটির দায়িত্বে থাকা ফরিদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘সীমার বাইরে গিয়ে কেউ বালু উত্তোলন করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমাদের সঙ্গে কারও সখ্য নেই। আগেও অভিযান চালিয়ে মামলা দিয়েছি।’
এ বিষয়ে মানিকগঞ্জের জেলা প্রশাসক মানোয়ার হোসেন মোল্লা বলেন, ‘ইজারার সীমানা লঙ্ঘন করে ভুয়া কাগজপত্র দেখিয়ে বালু উত্তোলন সম্পূর্ণ অবৈধ। আমরা ইতিমধ্যে অভিযান চালিয়েছি এবং নিয়মিত মামলা দিচ্ছি। এ অভিযান আরও কঠোরভাবে চলবে।’

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৪ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৩ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৩ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে