Ajker Patrika

কৃষকের কাছ থেকে ৩৫ টাকা কেজিতে ৩ লাখ টন ধান কিনবে সরকার

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
কৃষকের কাছ থেকে ৩৫ টাকা কেজিতে ৩ লাখ টন ধান কিনবে সরকার
বালিয়াটি ঈশ্বরচন্দ্র উচ্চবিদ্যালয় মাঠে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে আফরোজা খানম রিতা। ছবি: আজকের পত্রিকা

চলতি আমন মৌসুমে সরাসরি কৃষকদের কাছ থেকে ৩ লাখ মেট্রিক টন ধান সংগ্রহ করবে সরকার। প্রতি কেজি ধানের সংগ্রহমূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা। এ ছাড়া ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল ও ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে।

সব মিলিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের আমন মৌসুমে ৮ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

আজ শনিবার বিকেলে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ঈশ্বরচন্দ্র উচ্চবিদ্যালয় মাঠে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ-২০২৬ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানান খাদ্যমন্ত্রী ও মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আফরোজা খানম রিতা।

খাদ্যমন্ত্রী বলেন, দেশে কোনো ধরনের খাদ্যসংকট থাকবে না। পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হয়েছে। সরকারের লক্ষ্য, দেশের কোনো মানুষ যেন খাদ্যের অভাবে কষ্ট না পায়। কৃষকদের ভালো রাখা এবং সাধারণ মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে।

আফরোজা খানম রিতা আরও বলেন, কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে তাঁদের কাছ থেকে সরাসরি ধান কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। গত শুক্রবার থেকে তৈরি পোশাকশ্রমিকদের মধ্যেও সুলভ মূল্যে চাল বিতরণ শুরু হয়েছে, যাতে তাঁরা স্বস্তিতে চাল কিনতে পারেন।

সংগ্রহমূল্যের বিষয়ে মন্ত্রী জানান, প্রতি কেজি সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা দরে কেনা হবে। কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহের পাশাপাশি মিলারদের কাছ থেকেও চাল কেনা হবে। এর মাধ্যমে কৃষকেরা তাঁদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পাবেন এবং সরকারি খাদ্য মজুত শক্তিশালী হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। স্বাগত বক্তব্য দেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জসীম উদ্দিন খান। বিশেষ অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা। এ ছাড়া সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, কৃষক প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত