Ajker Patrika

ঘিওরের এলিভেন ব্রাদার্সের সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন, দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
ঘিওরের এলিভেন ব্রাদার্সের সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন, দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন
সুবর্ণজয়ন্তী উপলক্ষে এলিভেন ব্রাদার্সের বর্ণাঢ্য র‍্যালি। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন এলিভেন ব্রাদার্সের ৫০ বছর পূর্তি উপলক্ষে উদ্‌যাপিত হচ্ছে সুবর্ণজয়ন্তী। এ উপলক্ষে আজ শনিবার দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করেছে সংগঠনটি। প্রতিষ্ঠার পাঁচ দশকের স্মৃতি, ঐতিহ্য ও গৌরবময় পথচলা উদ্‌যাপনে সাবেক ও বর্তমান সদস্যদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ।

১৯৭৬ সালে প্রতিষ্ঠিত এলিভেন ব্রাদার্স দীর্ঘ পাঁচ দশক ধরে ঘিওরের সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে সংগঠনটি স্থানীয় মানুষের মধ্যে গড়ে তুলেছে নিবিড় বন্ধন। সময়ের পরিক্রমায় সংগঠনটি হয়ে উঠেছে ঘিওরের সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত একটি নাম।

সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত কর্মসূচির শুরুতে সকাল ৮টায় জাতীয় পতাকা ও ক্লাব পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০টায় বের করা হয় বর্ণাঢ্য র‍্যালি। এ ছাড়া সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হবে।

সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে সংগঠনের নবনির্বাচিত কমিটির সভাপতি অ্যাডভোকেট আব্দুল আলীম খান (মনোয়ার), সহসভাপতি হাফিজ আকতার ও বিভাষ চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র সাহা (ভানা), যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান (বুলবুল), কোষাধ্যক্ষ মোসলেম উদ্দিন, ক্রীড়া সম্পাদক মনোয়ার হোসেন (মানু), দপ্তর সম্পাদক আব্দুস সালাম বসু, সমাজকল্যাণ সম্পাদক সুব্রত কুমার শীল (গোবিন্দ) এবং প্রচার সম্পাদক মনোয়ার আলী খান দেলোয়ারসহ কমিটির অন্যান্য সদস্য আয়োজন বাস্তবায়নে দায়িত্ব পালন করছেন।

পাঁচ দশকের ঐতিহ্য, বন্ধুত্ব ও সামাজিক সম্প্রীতির স্মৃতি ধারণ করে এলিভেন ব্রাদার্সের এই সুবর্ণজয়ন্তী ঘিওরের সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে পরিণত হয়েছে এক আনন্দঘন মিলনমেলায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত