
মানিকগঞ্জের দৌলতপুরে যমুনা নদীতে বাল্কহেড থেকে চাঁদাবাজির সময় হাতেনাতে চারজনকে গ্রেপ্তার করেছে নৌ-পুলিশ। আজ সোমবার তাঁদের চাঁদাবাজি মামলায় আদালতে পাঠিয়েছে দৌলতপুর থানা–পুলিশ।
তাঁরা হলেন লোকমান হোসেনের ছেলে লাভলু হোসেন (২৫), রাহাজ উদ্দিনের ছেলে শরীফ (৩৫), রফিকুল ইসলামের ছেলে রঞ্জু আহমেদ (২৬) ও বাবুল শেখের ছেলে শাকিল আহমেদ (২৮)। তাঁদের সবার বাড়ি উপজেলার চরকালিকাপুর গ্রামে।
এর আগে গতকাল রোববার উপজেলার বাঘুটিয়া বাজারের উজানে যমুনা নদী থেকে তাঁদের আটক করা হয়। পরে তাঁদের নামে ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে থানায় মামলা করেন আক্কাস আলী নামের এক ভুক্তভোগী।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর আল মামুন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আক্কাছ আলী নামের একজন তার বাল্কহেডে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করেছেন। আসামিদের আজ আদালতে পাঠানো হয়েছে।’
খোঁজ নিয়ে জানা যায়, সিরাজগঞ্জের যমুনা নদীর ইজারা করা বালুমহাল থেকে মানিকগঞ্জের পদ্মা-যমুনা দিয়ে দেশের বিভিন্ন স্থানে নৌপথে প্রতিদিন শত শত বাল্কহেড নিয়ে যান ব্যবসায়ীরা। এসব বালু বহনকারী বাল্কহেড থেকে একটি চক্র প্রতিদনি ৫০০ থেকে ৬০০ টাকা করে চাঁদা আদায় করে।
বিশেষ করে, শিবালয়ের আলোকদিয়া চর, পার্শ্ববর্তী দৌলতপুর উপজেলার বাঘুটিয়া, বাচামার, চরকালীকাপুর স্পটগুলোতে যমুনায় নৌকা নিয়ে চক্রটি প্রতিদিন চাঁদা তোলে। এসব চাঁদা না দিলে তাঁদের মারধর করা হয়।
ভুক্তভোগী আক্কাছ আলী মামলায় উল্লেখ করেন, তিনি একজন বালু ব্যবসায়ী। তাঁর বালু বহনের জন্য তিনটি বাল্কহেড পদ্মা-যমুনায় ভাড়ায় চলাচল করে। প্রতিনিয়তই বাল্কহেডে থাকা সুকানি, গ্রিজার ও শ্রমিকদের লাঠিসোঁটা দিয়ে ভয় দেখিয়ে ৫০০ থেকে ৬০০ টাকা চাঁদা নেয় একটি চক্র। ওই চক্রটি গতকাল সিরাজগঞ্জ থেকে বালুবোঝাই করে আসার সময় এমবি নওশিন নামের বাল্কহেডে থাকা সুকানি, গ্রিজম্যানকে মারধর করে চাঁদা দাবি করে। এ সময় পাটুরিয়া নৌ পুলিশ খবর পেয়ে স্পিডবোটে দ্রুত ঘটনাস্থলে এসে তাঁদের হাতেনাতে আটক করে।
এ বিষয়ে পাটুরিয়া নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বলেন, দৌলতপুর উপজেলার বাঘুটিয়া এলাকার যমুনা নদীতে বালুভর্তি বাল্কহেড থেকে চাঁদাবাজি করার সময় হাতেনাতে চারজনকে আটক করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা, দুটি হাঁসুয়া ও নগদ ৩ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। চাঁদাবাজদের দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশেই গড়ে উঠেছে অনিয়ন্ত্রিত ময়লার ভাগাড়। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির শ্রেণিকক্ষের জানালা ঘেঁষে জমে থাকা ময়লার স্তূপ থেকে ছড়ানো দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
৩২ মিনিট আগে
পটুয়াখালীর বাউফলে উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের বিরুদ্ধে এক বিএনপি নেতার গাড়িচালককে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে ওই চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও দাবি করেছেন সংশ্লিষ্ট বিএনপি নেতা। এ ঘটনায় ছাত্রদল সভাপতিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার মির্জাপুর প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেনের মা জাহিরন নেছা (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার হৃদ্রোগে আক্রান্ত হলে তাঁকে ঢাকার জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে...
১ ঘণ্টা আগে
বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. বাদল মোড়ল দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। এ ঘটনায় একই সঙ্গে থাকা ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল্লাহ মোড়ল গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৯ জুন) রাত ১০টার দিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলার নিয়তির মাঠ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে