
মাগুরার মহম্মদপুরে পয়লা বৈশাখের শোভাযাত্রায় বালিদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মফিজুর রহমানের দেওয়া উপহারের পালকি ভাঙচুর করেছেন শিক্ষার্থীরা। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি।
আজ সোমবার উপজেলা সদরের বাসস্ট্যান্ড মোড়ে শোভাযাত্রায় এ ঘটনা ঘটে। পালকি ভাঙার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, বাসস্ট্যান্ড মোড়ে কাগজ দিয়ে তৈরি লাল রঙের পালকি হাতে দাঁড়িয়ে রয়েছেন কিছু তরুণ। এরপর পালকিটি হাত ও পা দিয়ে ভাঙতে থাকেন তাঁরা। পালকির গায়ে লেখা ছিল–‘সৌজন্যে ৫ নম্বর বালিদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মফিজুর রহমান (মফিজ)’।
শিক্ষার্থীদের অভিযোগ, পালকিটি পয়লা বৈশাখের জন্য উপজেলা প্রশাসনকে উপহার দেন আওয়ামী লীগ নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সুমন আহাদ হত্যা মামলার আসামি মফিজুর রহমান। তিনি সম্প্রতি গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। পরে জামিনে বের হন।
এ বিষয়ে জানতে বালিদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মফিজুর রহমানের মোবাইল ফোনে কল দেওয়া হলে তা বন্ধ পাওয়া যায়।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান আজকের পত্রিকাকে বলেন, পয়লা বৈশাখের শোভাযাত্রায় পালকি ভাঙচুরের ঘটনা শুনেছি। পালকিতে বালিদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমানের নাম লেখা ছিল। তাঁর বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. জুয়েল রানা অধ্যাপক হাসিবুরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি রংপুরে আবু সাঈদ হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি।
৩১ মিনিট আগে
শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের অত্যন্ত সম্ভাবনাময় চামড়া খাতকে কাঙ্ক্ষিত পর্যায়ে নিতে কেন্দ্রীয় তরল বর্জ্য শোধনাগার (সিইটিপি) আরও কার্যকর করা জরুরি। আজ শনিবার (১৬ মে) বিকেলে সাভারের চামড়া শিল্পনগরী পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।
১ ঘণ্টা আগে
শরীয়তপুর সদর হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক নাসির ইসলামের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। আজ শনিবার (১৬ মে) সন্ধ্যার পরে হাসপাতালের চিকিৎসক আকরাম এলাহি বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ আরও ৫০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে পালং মডেল থানায় মামলাটি দায়ের করেন।
১ ঘণ্টা আগে
বিদ্যমান সড়ক পরিবহন আইন, ২০১৮ সড়ক ব্যবস্থাপনায় কিছু অগ্রগতি আনলেও সড়ক নিরাপত্তার ক্ষেত্রে একটি পূর্ণাঙ্গ ও সমন্বিত আইনি কাঠামোর প্রয়োজনীয়তা এখন আরও স্পষ্ট হয়েছে। সমন্বিত সড়ক নিরাপত্তা আইন খসড়া, সেফ সিস্টেম অ্যাপ্রোচ এবং সড়ক...
১ ঘণ্টা আগে