
মুন্সিগঞ্জের শ্রীনগরে অতিরিক্ত ১১ থেকে ১২ শতাংশ সুদের প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে টাকা সংগ্রহ ও আত্মসাতের অভিযোগে অগ্রণী ব্যাংকের এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মো. শরিফুজ্জামান সোহাগ (৪৩) অগ্রণী ব্যাংক পিএলসির শ্রীনগর শাখায় অফিসার ক্যাশ পদে কর্মরত ছিলেন।
মুন্সিগঞ্জ জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বুধবার দুপুরে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, ২০১৯ সাল থেকে শ্রীনগর বাজারের শ্রীনগর প্লাজার দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী ব্যাংক পিএলসির শ্রীনগর শাখায় কর্মরত ছিলেন শরিফুজ্জামান সোহাগ। দায়িত্ব পালনের সময় বিভিন্ন গ্রাহককে অতিরিক্ত ১১ থেকে ১২ শতাংশ সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে তিনি টাকা সংগ্রহ করতেন বলে অভিযোগ রয়েছে।
পুলিশের ভাষ্য, ব্যক্তিগত সিল ও ব্যাংকের ভাউচার ব্যবহার করে গ্রাহকদের গচ্ছিত বিপুল পরিমাণ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অর্থ আত্মসাতের পর গত ২২ সেপ্টেম্বর থেকে আত্মগোপনে চলে যান তিনি।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকার মিরপুর মডেল থানার মধ্য পাইকপাড়ায় বোনের বাসা থেকে শরিফুজ্জামানকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারের সময় শরিফুজ্জামানের কাছ থেকে নগদ ১ লাখ ৪৫ হাজার ২০০ টাকা, তিনটি মুঠোফোন, একটি চেকবই, দুটি এটিএম কার্ড ও একটি ব্যাংক লকারের চাবি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরিফুজ্জামান নিজের পরিচয় ও ঠিকানা প্রকাশ করলেও আত্মসাৎ করা টাকার পরিমাণ এবং অর্থের অবস্থান সম্পর্কে সন্তোষজনক তথ্য দিতে পারেননি।
আত্মসাৎ করা অর্থের প্রকৃত পরিমাণ নির্ধারণে অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়, ঢাকা থেকে তিন সদস্যের একটি নিরীক্ষা দল গঠন করা হয়েছে। একই সঙ্গে তদন্ত চলছে। ঘটনাটি দুর্নীতি দমন কমিশনের তফসিলভুক্ত অপরাধ হওয়ায় দুদকও বিষয়টি আমলে নিয়ে তদন্ত করছে বলে জানিয়েছে পুলিশ।
মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম বলেন, ‘গ্রাহকদের আমানতের অর্থ আত্মসাতের অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে একজন ব্যাংক কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। আত্মসাতের প্রকৃত পরিমাণ নির্ধারণে অডিট ও তদন্ত কার্যক্রম চলছে। তদন্তে সংশ্লিষ্ট অন্য কারও সম্পৃক্ততা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

বাড়িতে বিয়ের আনন্দ। উঠানে স্বজনদের ভিড়, নতুন বউকে ঘিরে হাসি-গল্প আর অতিথি আপ্যায়নের ব্যস্ততা। কেউ খাবারের আয়োজন নিয়ে ব্যস্ত, কেউবা নতুন বউয়ের পাশে বসে কথা বলছিলেন। সেই আনন্দের মধ্যেই হঠাৎ খবর আসে-পুকুরে মৃত অবস্থায় পাওয়া বিয়েতে আসা গেছে দুই শিশুকে...
৩ মিনিট আগে
ঢাকার হাজারীবাগ এলাকায় পিকআপ ভ্যানচালক আসাদুল ইসলামকে হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। আজ বুধবার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১৬ এর বিচারক নাজমুন নাহার নীপু এ রায় ঘোষণা করেন।
৭ মিনিট আগে
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যা প্ররোচনার মামলায় প্রথম স্ত্রী মাকসুদা ইসলামকে জামিন দেওয়া হয়েছে। আদালত সূত্রে জানা গেছে, উভয় পক্ষের মধ্যে আপসনামা দাখিল করায় ও বাদী আদালতে হাজির হয়ে জামিনে আপত্তি নেই মর্মে বক্তব্য দেওয়ায় আদালত মাকসুদা ইসলামকে
১৪ মিনিট আগে
নওগাঁ শহরে দিনদুপুরে ব্যাটারিচালিত রিকশাযাত্রী এক নারীর কানের স্বর্ণের দুল ছিনতাইয়ের সময় নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে আসা তিন ছিনতাইকারী ও অজ্ঞান পার্টির সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। জ বুধবার দুপুরে শহরের রুবীর মোড়ে জনগণের সহযোগিতায় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—ইউসুফ সর্দারের ছেলে মো.
১৮ মিনিট আগে