
সিএনজিচালিত অটোরিকশাচালক ও বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি অবস্থানের জেরে টানা ৭৯ ঘণ্টা বন্ধ থাকার পর অবশেষে নওগাঁয় অভ্যন্তরীণ ও কয়েকটি আন্তজেলা রুটে বাস ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল শুরু হয়েছে।
আজ বুধবার বেলা দেড়টার দিকে প্রশাসনের হস্তক্ষেপে দুই পক্ষের সমঝোতা হলে যান চলাচল শুরু হয়। দীর্ঘ প্রায় ৭৯ ঘণ্টা পর যান চলাচল শুরু হলেও সাধারণ যাত্রীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
এদিকে এই যান চলাচল বন্ধ থাকার সুযোগ নিয়ে একশ্রেণির অসাধু ছোট যান চালক সাধারণ যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করেছেন বলে অভিযোগ উঠেছে। বাধ্য হয়ে দ্বিগুণ বা তার চেয়েও বেশি ভাড়া দিয়ে রিকশা, ভ্যান বা বিভিন্ন বিকল্প উপায়ে গন্তব্যে পৌঁছাতে হয়েছে যাত্রীদের।
মান্দাগামী যাত্রী আরিফ হোসেন বলেন, প্রশাসনের সমঝোতায় গাড়ি চলাচল তো শুরু হলো, কিন্তু এই কয়েকদিনের ভোগান্তির দায় কে নেবে? সংঘর্ষ হলো কার সাথে আর কষ্ট ভোগ করতে হলো সাধারণ যাত্রীদের। সাধারণ মানুষের কষ্টের কথা কেউ ভাবে না।
নওগাঁ জেলা বাসমালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী বলেন, ‘এই আন্দোলনে আমাদের কোনো সম্পৃক্ততা নাই। এটি শ্রমিকদের আন্দোলন ছিল। তাঁদের যে দাবিগুলো ছিলো, তাঁরা প্রশাসনের কাছে লিখিত চেয়েছিল। প্রশাসন তাঁদের দাবি লিখিত দিয়েছে; এখন শ্রমিকেরা গাড়ি চালাচ্ছে।’
এ বিষয়ে নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদুল হক বলেন, শ্রমিকদের নির্দিষ্ট দাবি ও শর্ত সাপেক্ষে যান চলাচল শুরু হয়েছে। যাত্রী ওঠানামার ক্ষেত্রে দুই পক্ষের মধ্যে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া নির্দিষ্ট দূরত্বে সিএনজি ও বাস স্টেশন থাকবে।

ঢাকার হাজারীবাগ এলাকায় পিকআপ ভ্যানচালক আসাদুল ইসলামকে হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। আজ বুধবার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১৬ এর বিচারক নাজমুন নাহার নীপু এ রায় ঘোষণা করেন।
৪ মিনিট আগে
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যা প্ররোচনার মামলায় প্রথম স্ত্রী মাকসুদা ইসলামকে জামিন দেওয়া হয়েছে। আদালত সূত্রে জানা গেছে, উভয় পক্ষের মধ্যে আপসনামা দাখিল করায় ও বাদী আদালতে হাজির হয়ে জামিনে আপত্তি নেই মর্মে বক্তব্য দেওয়ায় আদালত মাকসুদা ইসলামকে
১০ মিনিট আগে
নওগাঁ শহরে দিনদুপুরে ব্যাটারিচালিত রিকশাযাত্রী এক নারীর কানের স্বর্ণের দুল ছিনতাইয়ের সময় নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে আসা তিন ছিনতাইকারী ও অজ্ঞান পার্টির সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। জ বুধবার দুপুরে শহরের রুবীর মোড়ে জনগণের সহযোগিতায় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—ইউসুফ সর্দারের ছেলে মো.
১৫ মিনিট আগে
রংপুরের পীরগাছা বালিকা উচ্চ বিদ্যালয়ের জমি দখলের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। বুধবার সকালে বিদ্যালয়ের সামনের সড়কে এ কর্মসূচি পালন করে তারা। এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা জমি রক্ষায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেন।
১৯ মিনিট আগে