
দুদিন আগে নিখোঁজ হওয়া জেলে সৌখিন খানের (৩৫) লাশ মধুমতী নদী থেকে উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে মধুমতী সেতু থেকে প্রায় তিন কিলোমিটার দক্ষিণে মাগুরার মহম্মদপুর উপজেলার পাঁচুড়িয়া ঘাট এলাকায় লাশটি ভেসে থাকতে দেখেন স্বজনেরা। পরে মহম্মদপুর থানা-পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
মৃত সৌখিন খান মাগুরার মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের পাল্লা চরপাড়া গ্রামের সত্তার খানের ছেলে। জীবিকার জন্য নদীতে মাছ ধরে আসছিলেন তিনি।
স্থানীয় বাসিন্দারা জানান, গত বুধবার রাতে ফরিদপুরের মধুখালী উপজেলার সীমান্তবর্তী চন্ডিবিল এলাকার মধুমতী নদীতে মাছ ধরছিলেন সৌখিন। এ সময় আরেকটি নৌকায় এসে কয়েকজন যুবক তাঁকে গালাগাল ও হুমকি দেন। পরে তাঁকে নদীতে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগে মারধর করা হয়। নদীর ব্যারাক অফিসসংলগ্ন স্থানে বইঠার আঘাতে মাথায় আঘাত পেয়ে পানিতে পড়ে যান তিনি। এরপর থেকে নিখোঁজ ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সৌখিনের ওপর হামলা চালায় ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া গ্রামের মৃত সোলেমানের ছেলে জব্বার (৩২) ও একই গ্রামের মাসুদ মোল্যার ছেলে হুমায়ুনসহ আরও দুজন।
ঘটনার পর স্থানীয় লোকজন, স্বজন ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল অনেক খোঁজাখুঁজি করেও সৌখিনকে উদ্ধার করতে পারেনি। আজ শুক্রবার সকালে নদীতে লাশ ভেসে উঠলে স্বজনেরা শনাক্ত করেন।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, সকালে সৌখিন খানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। যেহেতু ঘটনাটি ফরিদপুরের মধুখালী থানার এলাকায় ঘটেছে, তাই মামলার বিষয়সহ পরবর্তী আইনগত কার্যক্রম সেখান থেকেই প্রক্রিয়াধীন থাকবে।
এ ঘটনায় মধুখালী থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. জুয়েল রানা অধ্যাপক হাসিবুরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি রংপুরে আবু সাঈদ হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি।
৩১ মিনিট আগে
শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের অত্যন্ত সম্ভাবনাময় চামড়া খাতকে কাঙ্ক্ষিত পর্যায়ে নিতে কেন্দ্রীয় তরল বর্জ্য শোধনাগার (সিইটিপি) আরও কার্যকর করা জরুরি। আজ শনিবার (১৬ মে) বিকেলে সাভারের চামড়া শিল্পনগরী পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।
১ ঘণ্টা আগে
শরীয়তপুর সদর হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক নাসির ইসলামের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। আজ শনিবার (১৬ মে) সন্ধ্যার পরে হাসপাতালের চিকিৎসক আকরাম এলাহি বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ আরও ৫০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে পালং মডেল থানায় মামলাটি দায়ের করেন।
১ ঘণ্টা আগে
বিদ্যমান সড়ক পরিবহন আইন, ২০১৮ সড়ক ব্যবস্থাপনায় কিছু অগ্রগতি আনলেও সড়ক নিরাপত্তার ক্ষেত্রে একটি পূর্ণাঙ্গ ও সমন্বিত আইনি কাঠামোর প্রয়োজনীয়তা এখন আরও স্পষ্ট হয়েছে। সমন্বিত সড়ক নিরাপত্তা আইন খসড়া, সেফ সিস্টেম অ্যাপ্রোচ এবং সড়ক...
১ ঘণ্টা আগে