মাগুরা জেলার শালিখা উপজেলা পরিষদ নির্বাচনে ধনেশ্বারগাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিমলেন্দু শিকদার চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও মাগুরা–২ আসনের সংসদ সদস্য বীরেন শিকদারের ছোট ভাই।
সম্প্রতি কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্ত অনুসারে এমপি–মন্ত্রীদের আত্মীয়স্বজনদের উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণায় নির্বাচনে চেয়ারম্যান পদ থেকে বিমলেন্দু শিকদার প্রার্থিতা প্রত্যাহার করেন।
এ বিষয়ে আজ শুক্রবার বিমলেন্দু শিকদার আজকের পত্রিকাকে মোবাইল ফোনে বলেন, ‘আমি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছিলাম। ইউপি চেয়ারম্যান থাকায় এলাকায় আমার গ্রহণযোগ্যতা ছিল। কিন্তু সম্প্রতি আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঘোষণা করায় আমি সংসদ সদস্যর ভাই হয়ে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছি। দলের যে কোনো সিদ্ধান্তকে সম্মান করি। এ জন্য হতাশ হইনি।’
মাগুরা সদর ও শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে ৮ মে। দ্বিতীয় ধাপে শালিখা উপজেলা পরিষদ নির্বাচন আগামী ১১ মে অনুষ্ঠিত হবে। মাগুরায় চেয়ারম্যান পদ প্রার্থীরা সবাই প্রায় সরকার দলীয়।
বিমলেন্দু শিকদারের প্রার্থী প্রত্যাহার বিষয়ে মাগুরা–২ আসনের সংসদ সদস্য বীরেণ শিকদার মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘কেন্দ্রীয় সিদ্ধান্তকে শালিখা উপজেলা আওয়ামী লীগ মেনে চলবে। এ জন্য ঘোষণা আসার পরপরই বিমলেন্দু শিকদার প্রার্থী প্রত্যাহার করেছেন। আমরা চাই প্রভাবমুক্ত নির্বাচন।’

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটের অদূরে ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ ও নদীভাঙন রোধের দাবিতে প্রতিরোধ গড়ে তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার দুপুরে কঞ্চিপাড়া ইউনিয়নের পূর্ব খোলাবাড়ী গ্রামের বাসিন্দারা নদীতে গিয়ে বালু তোলায় ব্যবহৃত একটি ড্রেজার ও একটি নৌকা আটক করেন।
৩ ঘণ্টা আগে
সভায় মূল বিষয়বস্তুর ওপর কি-নোট উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমনা গুপ্ত। সভায় অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্যসচিব সুব্রত চৌধুরী....
৩ ঘণ্টা আগে
রাজশাহীর রেশমশিল্পের পরিচিতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অনুষ্ঠিত হয়েছে ১০ কিলোমিটার চ্যালেঞ্জ ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি ২০২৬’। আজ শনিবার সকাল ৬টার দিকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সামনে থেকে ম্যারাথনটি শুরু হয়ে ভদ্রা মোড়, তালাইমারী ও সাহেব বাজার হয়ে হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহের...
৩ ঘণ্টা আগে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ফেসবুক-সংবাদপত্রের বাক্স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী দেশে মিথ্যাচার চালাচ্ছে। স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন মিথ্যাচার করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
৩ ঘণ্টা আগে