
রাজধানীর খিলগাঁও নাগদারপাড় এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় সাহারোজ আরেফিন গালিব (১৯) নামের এক কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন।
গতকাল শুক্রবার রাত ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই শিক্ষার্থীর। এরপর খিলগাঁও থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
নিহত গালিবের চাচা জহিরুল ইসলাম কলিম জানান, গালিবদের বাসা বনশ্রী এলাকায়। তাঁদের বাসায় বেড়াতে এসেছিলেন গালিবের মামা। মামার মোটরসাইকেল নিয়ে শুক্রবার ইফতারের পর একাই ঘুরতে বের হন গালিব। ডেমরা এলাকাসহ আশপাশের এলাকা দিয়ে ঘুরে বাসায় ফেরার পথে নাগদারপাড় এলাকায় মোটরসাইকেল স্লিপ করে রাস্তায় পড়ে যান তিনি। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের নিচে পিষ্ট হন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। খবর পেয়ে সেখান থেকে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ।
গালিবের স্বজনেরা জানান, ঢাকা ইম্পেরিয়াল কলেজে উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন গালিব। তাঁর বাবা শামসুল আরেফিন কুয়েতপ্রবাসী। বাসা খিলগাঁও বনশ্রী এল ব্লকে। গ্রামের বাড়ি পিরোজপুর সদর উপজেলায়। মা-বাবার একমাত্র সন্তান ছিলেন তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, খিলগাঁও থানা-পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠিয়েছে।

বুড়িগঙ্গা ও তুরাগ নদীর দূষণ নিয়ন্ত্রণে শিল্পবর্জ্যের উৎসমুখ বন্ধ, খাল-ড্রেনের বর্জ্য অপসারণ এবং নদীর তলায় জমে থাকা স্থায়ী বর্জ্য সরিয়ে এই দুই নদীকে নৌযান চলাচল তথা পর্যটন উপযোগী করতে চায় সরকার। সেই লক্ষ্যে ইতিমধ্যে এই দুই নদীর দূষণের মোট ২২৪টি উৎসমুখ শনাক্ত করা হয়েছে...
১৫ মিনিট আগে
ফেনসিডিলের মামলায় খুলনার একটি আদালত দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। আজ বৃহস্পতিবার খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. খুরশীদ আলম এ রায় ঘোষণা করেন।
৩৫ মিনিট আগে
খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণ আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে জেলা পরিষদ পার্কে দীর্ঘতম জিপ লাইন, জায়ান্ট সুইং এবং শিশুদের জন্য বিশেষ কিডস জোন চালু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি হর্টিকালচার পার্কে এসব বিনোদনসেবার উদ্বোধন করেন প্রধান অতিথি খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভুঁইয়া।
৩৬ মিনিট আগে
দেশ ও বিদেশ থেকে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন নামে অনলাইন বেটিং ও জুয়ার ওয়েবসাইট পরিচালনা করছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এসব জুয়ার বিজ্ঞাপন প্রচার করা হচ্ছিল এবং আন্তর্জাতিক ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলাকে কেন্দ্র করে অর্থের বিনিময়ে বেটিং পরিচালিত হচ্ছিল।
৩৭ মিনিট আগে