মাগুরায় ট্রাকচাপায় শফিক আহমেদ বিশ্বাস (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের রামনগর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শফিক আহমেদ বিশ্বাস শ্রীপুর উপজেলার চৌগাছি পূর্বপাড়া গ্রামের আহমেদ আলী বিশ্বাসের ছেলে। তিনি মাগুরা সদরের জাগলা এলাকায় অবস্থিত জাপানি গার্মেন্টসে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে নিজ বাড়ি পূর্ব চৌগাছি গ্রাম থেকে মোটরসাইকেলে করে কর্মস্থলে যাওয়ার পথে রামনগর বাজার এলাকায় পৌঁছালে একটি কুকুরের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি মোটরসাইকেল থেকে সড়কের বাম পাশে ছিটকে পড়ে যান। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
রামনগর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ট্রাকটি আটকের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থাকায় আওয়ামী যুবলীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) চেয়ারম্যান শেখ ফজলে শামসসহ (পরশ) পাঁচজনকে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. শাহজাহান আজ বৃহস্পতিবার নিষেধাজ্ঞা জারির এই নির্দেশ দেন।
২৮ মিনিট আগে
জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর তথ্য অনুযায়ী, প্রতিবন্ধী পুরুষের সংখ্যা ১৩ লাখ ৩৪ হাজার ১০৫ এবং নারী ১০ লাখ ২৭ হাজার ৪৯৯। প্রতিবন্ধী ব্যক্তিদের জরিপ ২০২১ অনুযায়ী, প্রতিবন্ধী পুরুষের সংখ্যা ২৬ লাখ ৮০ হাজার এবং নারী ১৯ লাখ ৩০ হাজার। প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপে প্রতিবন্ধী পুরুষের সংখ্যা ২১ লাখ ৯৭ হাজার এবং
২৯ মিনিট আগে
মাগুরার মহম্মদপুর উপজেলার ঘোপ বাওড়ে অভিযান চালিয়ে প্রায় সাড়ে চার লাখ টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করেছে প্রশাসন। পরে বিকেলে জব্দ করা এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। আজ বৃহস্পতিবার সকালে বাওড় এলাকায় এ অভিযান চালানো হয়।
৩৫ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গুলিবিনিময়ের ঘটনায় কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ। অভিযানে চারটি আগ্নেয়াস্ত্র, ২৩ রাউন্ড গুলি, তিনটি ম্যাগাজিন ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন।
৪১ মিনিট আগে