
অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থাকায় আওয়ামী যুবলীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) চেয়ারম্যান শেখ ফজলে শামসসহ (পরশ) পাঁচজনকে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. শাহজাহান আজ বৃহস্পতিবার নিষেধাজ্ঞা জারির এই নির্দেশ দেন।
অন্য যে চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তাঁরা হলেন পরশের স্ত্রী নাহিদ সুলতানা যুথি, তাজনীন ওহাব বৃষ্টি, বঙ্গবন্ধু নভো থিয়েটারের সাবেক মহাপরিচালক আরশাদ উল্লাহ ও তাঁর স্ত্রী রেবেকা আক্তার।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নিষেধাজ্ঞা দেন বলে জানান দুদকের সহকারী পরিচালক তানজির আহমেদ।
পরশ, তাঁর স্ত্রী ও বৃষ্টির দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপপরিচালক এ. কে. এম মাহবুবর রহমান। আরশাদ ও তাঁর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন দুদকের সহকারী পরিচালক মো. আব্দুল মালেক। আবেদনে তাজনীন ওহাব বৃষ্টির পরিচয় উল্লেখ করা হয়নি।
আবেদন দুটিতে বলা হয়, এই পাঁচজনের বিরুদ্ধে মানিলন্ডারিং এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশযাত্রা রহিত করা একান্ত প্রয়োজন।

মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের নারাইনপাশায় চা বিক্রেতা দুরুদ মিয়াকে পরিকল্পিতভাবে হত্যার দায়ে ছাদিক মিয়া (৬৫) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে এই রায় দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক শামসাদ বেগম।
১৩ মিনিট আগে
কক্সবাজারের উখিয়ার ২ নম্বর ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের বিশেষ অভিযানে দুই সহোদরকে আটক করা হয়েছে। তাঁদের কাছ থেকে দুটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, চার রাউন্ড গুলি ও দুটি শটগানের কার্তুজ উদ্ধারের দাবি করেছে এপিবিএন।
১৬ মিনিট আগে
নিউমুরিং কনটেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের জন্য ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে চট্টগ্রাম বন্দরে গণ অনশন ও বিক্ষোভ হয়েছে। আন্দোলনকারীরা ১৯ অক্টোবর আমরণ গণ অনশনের ঘোষণা দিয়েছেন এবং চুক্তির স্বচ্ছতা ও শ্রমিকদের চাকরির নিশ্চয়তা চেয়েছেন।
২৬ মিনিট আগে
সুন্দরবনে বনদস্যুমুক্ত করতে ও উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিতে কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, খুলনার দাকোপ থানাধীন শিপসা নদীর আরবানিয়া খাল এলাকায় সম্রাট বাহিনীর ডাক
৩২ মিনিট আগে