
মাদারীপুরের ডাসার উপজেলায় এক পীরের মাজারে ওরস আয়োজনকে কেন্দ্র করে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ওরস বন্ধের দাবিতে গতকাল বৃহস্পতিবার বিক্ষোভসহ প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী।
এদিকে আজ শুক্রবার সন্ধ্যায় ওই পীরের মাজারে ওরস ও তবারক বিতরণের আয়োজন করা হয়। ওরস উপলক্ষে ইতিমধ্যে বিভিন্ন এলাকা থেকে মাজারের ভক্তরা জমায়েত হয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, এলাকাবাসীর পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মাইজপাড়া গ্রামের মৃত সানাউদ্দিন মাতুব্বরের ছেলে শাহেবালী মাতুব্বর জীবদ্দশায় নিজ বাড়িতে একটি আস্তানা গড়ে তোলেন। পরে তিনি নিজেকে পীর হিসেবে পরিচয় দেন।
তাঁর মৃত্যুর পর ভক্তরা সেখানে মাজার নির্মাণ করে ওরসসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে আসছেন। স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে কয়েক বছর ধরে অনুষ্ঠান সীমিত আকারে ছিল। এবার বড় পরিসরে ওরস, গানবাজনা ও তবারক বিতরণের আয়োজন করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, এসব আয়োজনকে কেন্দ্র করে এলাকায় মাদক কেনাবেচা ও নানা অসামাজিক কার্যকলাপ বাড়ছে। এতে এলাকার সামাজিক পরিবেশ ব্যাহত হচ্ছে। তাই এটি বন্ধের দাবি জানান তাঁরা।
অন্যদিকে পীরের ভক্তরা জানান, শাহেবালী মাতুব্বর একজন আধ্যাত্মিক সাধক ছিলেন এবং মৃত্যুর আগে তিনি ওরসসহ ধর্মীয় কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়ে গেছেন। সে অনুযায়ী প্রতিবছরের মতো এবারও ওরস আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এ বিষয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক রয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৫ ঘণ্টা আগে
তিস্তার পানি কমছে, কিন্তু কমছে না নদীপাড়ের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা। বরং পানি নামার সঙ্গে সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নদীর দুই তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও স্থায়ী সমাধান মিলবে না। তিস্তা খনন ছাড়া এই সংকটের কোনো বিকল্প নেই।
৫ ঘণ্টা আগে
পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যবদল, আমিষের চাহিদা পূরণ এবং ক্ষুদ্র খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন বছর মেয়াদি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাহাড়ি জনপদের ভূপ্রকৃতি ও প্রথাগত প্রাণী পালনের রীতি উপেক্ষা করে অবাস্তব পরিকল্পনার কারণে প্রকল্পের উদ্দেশ্যও...
৫ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটি মেরামত না হওয়ায় দেশজুড়ে তীব্র গ্যাস-সংকটের সুরাহা হয়নি। মেরামতকাজ শুরু হলেও টার্মিনালটি কবে চালু হবে, তা নিশ্চিত করে জানাতে পারেনি পেট্রোবাংলা বা জ্বালানি মন্ত্রণালয়। ফলে গ্যাসের এই তীব্র সংকট শিগগির কাটছে না।
৬ ঘণ্টা আগে