
মাদারীপুর জেলার শিবচরে একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছে কমপক্ষে ১৫ জন। আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে উপজেলার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ সেতুতে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ সেতুতে ঢাকা-ভাঙ্গাগামী লেনে থাকা ট্রাকের পেছনে ধাক্কা মারে যাত্রীবাহী বাসটি। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। বাকি দুজনকে হাসপাতালে নেওয়ার পর মারা যান। তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার অভিযানে ব্যস্ত রয়েছে পুলিশ।
প্রতাপ দাস নামের এক ব্যক্তি বলেন, ‘আমি অন্য একটি গাড়িতে করে যাচ্ছিলাম। হঠাৎ বিকট শব্দে যাত্রীবাহী বাস সামনে থাকা পণ্যবাহী ট্রাকের মধ্যে ঢুকে গেল। দুর্ঘটনায় বাসের সামনের দিকের যাত্রীদের হতাহত হওয়ার আশঙ্কা বেশি।’
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, ‘আমাদের পুলিশ উদ্ধার অভিযানে ব্যস্ত রয়েছে। আহতের সংখ্যা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।’

চট্টগ্রাম জেলার ১৬ আসনের মধ্যে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের চূড়ান্ত বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন বিএনপির নুরুল আমিন। তিনি পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ৭৯৯ ভোট। তার সাথে দাড়িঁপাল্লা প্রতীকে ৮৪ হাজার ৫৩৮ ভোট নিয়ে হেরেছেন জামায়াত নেতা এডভোকেট মোহাম্মদ ছাইফুর রহমান।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর তিনটি সংসদীয় আসনের মধ্যে সব কয়টিতেই জয়লাভ করেছে বিএনপি প্রার্থীরা। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ৪২৮টি কেন্দ্রের ২ হাজার ৪৩৯টি কক্ষে ব্যালট পেপারে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ম মূখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বিজয়ী হয়েছেন। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহবুবের রহমান শামীম থেকে ২৬ হাজার ৭৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
২ ঘণ্টা আগে
পিরোজপুর-২ (কাউখালি, ভান্ডারিয়া, নেছারাবাদ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামি মনোনীত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী শামীম বিন সাঈদীকে ৯,২৪০ ভোটের ব্যবধানে পরাজিত করেন।
৩ ঘণ্টা আগে