
মাদারীপুরের কালকিনিতে মাদকদ্রব্য ইয়াবা বড়িসহ আটক দুই যুবককে হাতকড়া পরানো অবস্থায় পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় হামলায় চার পুলিশ সদস্য আহত হন। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে কালকিনি পৌরসভার মাছবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ছিনিয়ে নেওয়া দুই আসামি হলেন কালকিনি উপজেলার ঠ্যাঙ্গামারা গ্রামের সিরাজ খানের ছেলে রাশেদুল খান (৩৫) এবং একই এলাকার মোস্তফা সরদারের ছেলে আল আমিন সরদার (৩০)। রাশেদুল উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. বাকামিন খানের বড় ভাই। তাঁদের কালকিনির বড় ব্রিজ এলাকা থেকে আটক করা হয়েছিল।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশারের নেতৃত্বে সন্ধ্যায় একটি টিম কালকিনি বাজারের বড় ব্রিজ এলাকায় অভিযানে যায়। এ সময় পাঁচটি ইয়াবা বড়িসহ আল আমিন সরদার ও রাশেদুল খানকে আটক করা হয়। হাতকড়া পরিয়ে বড় ব্রিজ থেকে মাছবাজারের কাছাকাছি পৌঁছালে পুলিশকে লক্ষ্য করে একদল ব্যক্তি হামলা চালান। এ সময় কালকিনি থানার এসআই আবুল বাশার, এএসএই সোহেল রানা, কাজী স্বপন ও আতিকুল ইসলাম আহত হন। পরে হাতকড়া পরা অবস্থায় আটক দুই যুবককে ছিনিয়ে নেওয়া হয়।
আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে সেনাবাহিনী, কালকিনি থানার পুলিশ ও জেলা থেকে অতিরিক্ত পুলিশ যৌথ অভিযানে নামে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত পুলিশ সদস্যদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় সেনাবাহিনী, কালকিনি থানার পুলিশ ও জেলা থেকে অতিরিক্ত পুলিশ যৌথ অভিযানে নেমেছে। হামলাকারীদের ও ছিনিয়ে নেওয়া দুই যুবককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জামালপুরের ইসলামপুরে কোরবানি গরুর মাংস খাওয়ার সময় গলায় আটকে ইয়াসিন মিয়া (১২) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের পোড়ারচর নয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত বাগেরহাটের চিতলমারী উপজেলার দুই তরুণ শোয়াইব শেখ এবং শয়ন ঢালীর দাফন ও শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
১ ঘণ্টা আগে
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের মধ্যে পিরোজপুরের নাজিরপুর উপজেলার একই পরিবারের তিন সদস্য রয়েছে। তাদের বাড়ি নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে শহরতলির বেদগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
ঈদুল আজহায় পশু কোরবানির পর রাজধানীজুড়ে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। আজ বৃহস্পতিবার (২৮ মে) দুপুর থেকে নগরীর বিভিন্ন পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতাকর্মীদের বর্জ্য সংগ্রহ করতে দেখা গেছে।
৬ ঘণ্টা আগে