
মাদারীপুরের ডাসার উপজেলায় নিখোঁজের এক দিন পর রুদ্র দাস (৪৫) নামের এক বাক্প্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে উপজেলার খিলগ্রামের ডাইয়ার বিল থেকে তাঁর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
রুদ্র দাস উপজেলর ধামুসা গ্রামের রামচন্দ্র দাসের ছেলে।
পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাক্প্রতিবন্ধী রুদ্র দাস দিনমজুরের কাজ করে সংসার চালাতেন। প্রতিদিনের মতো গতকাল শনিবার সকালেও কাজের সন্ধানে বাড়ি থেকে বের হন তিনি। এরপর আর বাড়ি ফেরেননি। পরে আজ দুপুর সাড়ে ১২টার দিকে এক শ্রমিক জমিতে কৃষিকাজ করতে গিয়ে ডাইয়ার বিলে ভাসমান মরদেহ দেখতে পান। পরে পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করলে পরিবারের লোকজন রুদ্র দাসের মরদেহ শনাক্ত করেন।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পিরোজপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গাঁজাসহ মো. রাজিব খান (৩৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আজ রোববার সন্ধ্যার দিকে উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
৩৫ মিনিট আগে
ঢাকার সাভারে ছাত্রদল নেতা মনোয়ারুল ইসলাম বকশীকে (৩০) পাঁচতলার ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগে দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি মো. মিন্টুকে (৪৪) রংপুরের পীরগাছা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
৩৯ মিনিট আগে
রাতে কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা ওই বন্দীকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে...
৪৩ মিনিট আগে
কুষ্টিয়ার খোকসায় সম্ভাব্য মেয়র প্রার্থীর ভাই হেলিকপ্টারে গ্রামে ফিরলে তাঁকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পরিদর্শক (তদন্ত) ফুল দিয়ে বরণ করেছেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ কর্মকর্তার ভূমিকা নিয়ে নানামহলে সমালোচনার সৃষ্টি হয়েছে।
৪৪ মিনিট আগে