
মাদারীপুরে পৃথক স্থান থেকে এক দিনে দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) মাদারীপুরের রাজৈর উপজেলার নয়ানগর মাছকান্দি ও সদর উপজেলার ঝিকরহাটি এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি এলাকার এলাজদ্দিন বেপারীর ছেলে বাবুর্চি মো. ইমরান বেপারী (৫৮) ও রাজৈর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড পশ্চিম রাজৈর এলাকার আমজেদ আকনের ছেলে ভ্যানচালক আকাশ আকন (১৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে জীবিকার তাগিদে বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হন আকাশ। পরে রাতে তিনি আর বাড়ি ফিরে আসেননি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। পরে রাতেই পরিবারের পক্ষ থেকে রাজৈর থানার পুলিশকে অবগত করা হয়।
পরের দিন বৃহস্পতিবার রাজৈরের নয়ানগর মাছকান্দি এলাকার সড়কের পাশে ভ্যানচালকের মরদেহ দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
অপর দিকে বুধবার রাত ১০টার দিকে খাবার খেয়ে বাড়ি থেকে বের হন বাবুর্চি ইমরান বেপারী। রাতে তিনি বাড়িতে ফিরে আসেননি। পরদিন বৃহস্পতিবার স্থানীয় লোকজন সদর উপজেলার ঝিকরহাটি এলাকায় রাস্তায় পাশে ইমরানের মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোভ্যান ছিনতাই করে আকাশ আকনকে শ্বাসরোধ হত্যা করে লাশ ফেলে গেছে দুর্বৃত্তরা। অপর দিকে বাবুর্চি ইমরান বেপারী নিহতের কারণ ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে জানা যাবে। এই দুই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শরীয়তপুরের নড়িয়া উপজেলার আমির হোসেন তালুকদার জীবিকার সন্ধানে ৩০ বছর আগে মালয়েশিয়া পাড়ি দেন। কিন্তু সেখানে যাওয়ার তিন বছর পরই তিনি নিখোঁজ হয়ে যান। পরে ১৫ বছর মালয়েশিয়ার জঙ্গলে কাটান তিনি। অবশেষে ২৭ বছর নিখোঁজ থাকার পর দেশে ফিরছেন আমির হোসেন।
১৬ মিনিট আগে
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. সানোয়ার হোসেন বলেন, একটি লরির সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। তাদের মধ্যে ১৮ মাস বয়সী একটি শিশু রয়েছে। দুর্ঘটনায় শিশুটির মায়ের একটি হাত ভেঙে গেছে। অপর নিহত নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর হবে।
১৮ মিনিট আগে
জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার মামলায় দেড় মাসের মেয়েকে নিয়ে কারাগারে যাওয়া ঢাকা যুব মহিলা লীগের কর্মী শিল্পী বেগমকে জামিন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার একটি আদালত।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলায় একটি খেয়াঘাটের দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে জামায়াত ও এনসিপির নেতা-কর্মীদের মারামারি হয়েছে। এতে উভয় পক্ষের পাঁচ থেকে ছয়জন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে