
মাদারীপুরের রাজৈরে ঢাকা-বরিশাল মহাসড়কে দুটি যাত্রীবাহী বাস ও মিনি ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে পাঁচজন আহত হন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার কামালদি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি মিনি ট্রাক রাজৈর থেকে বরিশালের দিকে যাচ্ছিল। ট্রাকটি রাজৈরের কামালদি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী খান পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে যাওয়ার সময় পেছনে থাকা হানিফ পরিবহনের আরেকটি বাসের সঙ্গে ধাক্কা লাগে।
এ ঘটনায় পাঁচজন আহত হন। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাঁদের মধ্যে গুরুতর আহত ট্রাকচালক মো. শাকিব শেখ (২২) ও তাঁর সহকারী আমির হামজাকে (১৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শাকিব রাজৈরের পশ্চিম রাজৈর গ্রামের নান্নু শেখের ছেলে এবং আমির হামজা একই গ্রামের বাসিন্দা।
মাদারীপুর মস্তফাপুরের হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বিড়াবাড়ি বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আজ শনিবার ভোর ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১২ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গাঁজা, ইয়াবাসহ চার নির্মাণশ্রমিককে আটক করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তাঁদেরকে আটক করেন প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। এদিকে একই রাতে মদসহ এক বহিরাগত রিকশাচালককে আটক করা হয়েছে।
২০ মিনিট আগে
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলে চ্যানেল আই অফিসের সামনে ইউটার্ন নেওয়ার সময় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় যাত্রী ও চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
২৬ মিনিট আগে
ভিডিওতে দেখা যায়, নেতা-কর্মীরা ‘ঐতিহাসিক ৭ মার্চ সফল হোক’ লেখা একটি ব্যানার হাতে সমবেত হন। ব্যানারে শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছবি রয়েছে। ব্যানারের নিচে ‘শরীয়তপুর জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন’ লেখা।
৩৯ মিনিট আগে