
মাদারীপুর শহরের লঞ্চঘাট এলাকায় একটি সেতুর অভাবে তিন ইউনিয়নের মানুষকে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বহুবার মানববন্ধন ও স্মারকলিপি দিয়েও সেতু নির্মাণের দাবি পূরণ হয়নি। ফলে আড়িয়াল খাঁ নদ পারাপারে এখনো ইঞ্জিনচালিত নৌকাই এলাকাবাসীর একমাত্র ভরসা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর শহরের পাশ দিয়ে বয়ে গেছে আড়িয়াল খাঁ নদ। একসময় এই নদপথে মাদারীপুর থেকে ঢাকায় লঞ্চ চলাচল করলেও বর্তমানে তা বন্ধ রয়েছে। তবে যেখান থেকে লঞ্চ চলাচল করত, সেই এলাকাটি এখনো ‘লঞ্চঘাট’ নামেই পরিচিত।
লঞ্চঘাটের বিপরীত পাশে মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের মহিষেরচর গ্রাম। গ্রামের অধিকাংশ মানুষ কৃষিকাজের সঙ্গে জড়িত। ফসল কেনাবেচাসহ নানা প্রয়োজনে তাদের নদ পার হয়ে শহরে আসতে হয়। বিশেষ করে জেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র পুরানবাজারে যেতে এই নৌপথ ব্যবহার করে তারা। চিকিৎসা, শিক্ষা ও জরুরি প্রয়োজনে যাতায়াতেও এ পথই ভরসা।
শুধু পাঁচখোলা ইউনিয়ন নয়, কালিকাপুর ও ছিলারচর ইউনিয়নের মানুষও এই পথে নিয়মিত যাতায়াত করে। কিন্তু গুরুত্বপূর্ণ এই এলাকায় এখনো সেতু নির্মাণ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা। বিকল্প সড়ক ব্যবহার করতে গেলে কয়েক কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরতে হয়। এতে সময় ও খরচ—দুটিই বাড়ে।

এ কারণে তিন ইউনিয়নের কয়েক হাজার মানুষ প্রতিদিন ইঞ্জিনচালিত খেয়া নৌকায় নদ পার হয়ে শহরে আসা-যাওয়া করছে। ছোট ছোট শিক্ষার্থীদেরও জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় করে স্কুলে যেতে হচ্ছে। অনেক সময় নৌকা না পেলে সময়মতো স্কুলেও পৌঁছাতে পারে না তারা।
স্থানীয় বাসিন্দা জয়নাল ব্যাপারী বলেন, ‘আড়িয়াল খাঁ নদের এই পথে তিন ইউনিয়নের প্রায় ১৫ থেকে ২০ হাজার মানুষ যাতায়াত করে। এখানে একটি সেতু নির্মাণ হলে মানুষের জীবনমান, শিক্ষা ও অর্থনৈতিক অবস্থার উন্নয়ন হবে।’
স্থানীয় বাসিন্দা গর্ভবতী নারী কেয়া আক্তার বলেন, ‘ডায়াবেটিসের কারণে প্রায়ই শহরে গিয়ে চিকিৎসা নিতে হয়। কিন্তু নৌকায় নদ পার হতে খুব ভয় লাগে। বিকল্প পথে গেলে সময় ও খরচ বেশি হয়। তাই দ্রুত একটি সেতু নির্মাণ করা দরকার।’
পাঁচখোলা ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. রুবেল হাওলাদার বলেন, ‘আড়িয়াল খাঁ নদের ওপর সেতুর দাবি দীর্ঘদিনের। প্রায় এক যুগ ধরে এলাকাবাসী মানববন্ধন ও স্মারকলিপি দিয়ে আসছে। কিন্তু এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।’
মাদারীপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী বাদল চন্দ্র কীর্তনীয়া বলেন, ‘লঞ্চঘাট এলাকায় একটি সেতু নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে। প্রকল্প অনুমোদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করা হয়েছে এবং কিছু তথ্য ও মৌজার ম্যাপ অধিদপ্তরে পাঠানো হয়েছে। আশা করছি দ্রুত পরবর্তী ধাপ বাস্তবায়নের মাধ্যমে সেতু নির্মাণ সম্ভব হবে।’

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের জমি দখল করে আটটি দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে। পৌরসভা এলাকায় উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও আহ্বায়ক মিলে সড়কের পাশের ওই জমি দখল করে দোকানঘরগুলো নির্মাণ করেছেন বলে প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করা হয়েছে।
৭ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল আজিজের বিরুদ্ধে এবার টিআর প্রকল্পের টাকা নয়ছয়ের অভিযোগ উঠেছে। পিআইও নিজেই ৫০ লাখ টাকার ১৫ থেকে ১৬টি প্রকল্প বাস্তবায়ন করছেন বলে জানা গেছে। তবে ওই সব প্রকল্পে কাগজে-কলমে সভাপতি করা হয়েছে ইউনিয়ন পরিষদ সদস্যদের।
১০ মিনিট আগে
পাহাড়ের জীবন যেমন সবুজে মোড়া, তেমনি কঠিন বাস্তবতায় ঘেরা। এখানকার মানুষের জন্য বিশুদ্ধ পানি আজও এক অনিশ্চিত প্রাপ্তি। প্রতিদিন দূরদূরান্তের ঝিরি, ছড়া কিংবা কুয়ার পানি সংগ্রহ করতে হয় তাদের; এ যেন এক নীরব যুদ্ধ। অথচ সেই পানিও নিরাপদ নয়; তা পান করে পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে স্থানীয় বাসিন্দারা।
২৩ মিনিট আগে
বরিশাল বিএম কলেজের ছাত্রাবাসে মো. সাগর নামের এক ছাত্রকে ৩ দিন ধরে আটকে নির্যাতন করা অভিযোগ উঠেছে। ওই ছাত্রকে মঙ্গলবার রাতে উদ্ধার করেছে হোস্টেল প্রশাসন। ঘটনাটি কলেজের অশ্বিনীকুমার হলের এ ব্লকে ঘটেছে।
৩৫ মিনিট আগে