
মাদারীপুরে মাদকবিরোধী অভিযানে ৭ হাজার ৪১টি ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় তাঁদের কাছ থেকে নগদ ৩ লাখ ২ হাজার টাকা ও ১০টি মোবাইল ফোন জব্দ করা হয়। সোমবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে মাদারীপুর সদর উপজেলার চরমুগরিয়ার চরখাগদী এলাকার আকতার তালুকদারের বাড়িতে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। এ সময় বাড়ির মালিক মাদক কারবারি আকতার তালুকদারসহ তাঁর দুই সহযোগীকে আটক করে যৌথ বাহিনী।
আটক ব্যক্তিরা হলেন মাদারীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চরমুগরিয়ার চরখাগদী এলাকার মৃত মোশাররফ তালুকদারের ছেলে মো. আকতার তালুকদার (৪৮), একই এলাকার মৃত মোদারেস খানের ছেলে মো. সোহাগ খান (২৭) ও মৃত মান্নান ব্যাপারীর ছেলে মো. ইমন ব্যাপারী (২৯)।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আকতার তালুকদার দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্যের ব্যবসা পরিচালনা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর মাদারীপুর ক্যাম্পের ক্যাপ্টেন শাফিন সরোয়ার ও লেফটেন্যান্ট রাশেদের নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান চালায়। অভিযানে আকতার তালুকদারের বাড়ি ঘেরাও করে ফেলে তারা। প্রায় সাড়ে তিন ঘণ্টা তল্লাশি চালিয়ে আকতার তালুকদারের বাড়ির ছাদসহ বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ৭ হাজার ৪১টি ইয়াবা, নগদ ৩ লাখ ২ হাজার ৮০ টাকা, ১০টি মোবাইল ফোন, একটি ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ড ও মানিব্যাগ উদ্ধার করে যৌথ বাহিনী।
সেনাবাহিনীর মাদারীপুর ক্যাম্পের অপারেশন অফিসার ক্যাপ্টেন শাফিন সরোয়ার বলেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল হাসানকে সঙ্গে নিয়ে এই অভিযান পরিচালনা করা হয়। ভোর ৪টার দিকে শেষ হয় অভিযান। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বিড়াবাড়ি বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আজ শনিবার ভোর ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১৮ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গাঁজা, ইয়াবাসহ চার নির্মাণশ্রমিককে আটক করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তাঁদেরকে আটক করেন প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। এদিকে একই রাতে মদসহ এক বহিরাগত রিকশাচালককে আটক করা হয়েছে।
২৬ মিনিট আগে
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলে চ্যানেল আই অফিসের সামনে ইউটার্ন নেওয়ার সময় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় যাত্রী ও চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
৩২ মিনিট আগে
ভিডিওতে দেখা যায়, নেতা-কর্মীরা ‘ঐতিহাসিক ৭ মার্চ সফল হোক’ লেখা একটি ব্যানার হাতে সমবেত হন। ব্যানারে শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছবি রয়েছে। ব্যানারের নিচে ‘শরীয়তপুর জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন’ লেখা।
১ ঘণ্টা আগে