
লালমনিরহাটের পাটগ্রাম পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে স্টুডেন্ট ব্যাংকিং কার্যক্রম ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক পিএলসি পাটগ্রাম শাখার উদ্যোগে বৃহস্পতিবার (২৩ জুলাই) বেলা ১২টায় বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে আর্থিক সাক্ষরতা ও ডিজিটাল ব্যাংকিং বিষয়ে আলোচনা শেষে প্রত্যেক ছাত্রীকে একটি করে ফলজ গাছ দেওয়া হয়।
এ উপলক্ষে বিদ্যালয়ের কক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন এনসিসি ব্যাংক পাটগ্রাম শাখার ব্যবস্থাপক বাদশা আলমগীর, সহকারী ব্যবস্থাপক মশিউল আলম প্রধান, পাটগ্রাম পৌর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম, শিক্ষক আতাউর রহমান, অনিল রায়, সামছুন নাহার প্রমুখ।
এদিন এই বিদ্যালয়ের ১২০ জন শিক্ষার্থী ১০ টাকা দিয়ে ওই ব্যাংকের হিসাব খোলেন ও বিদ্যালয় প্রাঙ্গণে ব্যাংকের পক্ষ থেকে দুইটি ফলজ গাছের চারা রোপণ করা হয়।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৫ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৫ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৪ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে