
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় চোর সন্দেহে এক বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী বাদাম বিক্রেতাকে গণপিটুনির অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ রোববার দুপুরে আহত প্রতিবন্ধীর বাবা বাদী হয়ে চারজনের নামসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনের বিরুদ্ধে আদিতমারী থানায় অভিযোগ করেন। প্রতিবন্ধী নাজিম উদ্দিন উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের শালমারা গ্রামের হাবিবর রহমানের ছেলে। তিনি পেশায় বাদাম বিক্রেতা।
অভিযোগ সূত্রে জানা গেছে, বাজারে ফেরি করে বাদাম বিক্রি করেন বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী নাজিম উদ্দিন। স্থানীয় বাসিন্দারা তাঁকে ‘পাগলা বাদাম বিক্রেতা’ নামে চেনেন। বাদাম বিক্রির আয়ে চলে তাঁর তিন সদস্যের সংসার। গতকাল শনিবার দিনভর স্থানীয় বাজারে বাদাম বিক্রি করে রাতে বাড়ি ফিরছিলেন নাজিম উদ্দিন। এ সময় বাড়ির পাশে পৌঁছালে প্রকৃতির ডাকে সাড়া দিতে পাশের বাঁশবাগানে যান। এ সময় বাঁশবাগানের পাশে তাঁদের প্রতিবেশী দাদন ব্যবসায়ী আলম মিয়ার ছেলে নাজমুলসহ কয়েকজন তাঁকে চোর সন্দেহ করে ধাওয়া দিয়ে আটক করেন।
পরে নিজ বাড়িতে নিয়ে চোর অপবাদ দিয়ে তাঁকে গণপিটুনি দেন। এ সময় প্রতিবন্ধী নাজিমকে রড দিয়ে পিটিয়ে দুই পায়ের হাঁটুর নিচে ভেঙে দেন। পরে খবর পেয়ে তাঁর পরিবারের লোকজন উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় আহত নাজিম উদ্দিনের বাবা হাবিবর রহমান বাদী হয়ে আজ আদিতমারী থানায় নাজমুলসহ চারজনের নাম ও অজ্ঞাতনামা আরও ১০-১২ জনের বিরুদ্ধে একটি অভিযোগ করেন।
নাজিম উদ্দিনের বাবা হবিবর রহমান বলেন, ‘হামলাকারীরা আমার ছেলেকে প্রতিবন্ধী জেনেও বেদম মারধর করে পা ভেঙে দিয়েছে। আমরা গরিব মানুষ, তার চিকিৎসার টাকাও তো নেই আমাদের। বাদাম বিক্রি করে যা আয় করে, তা দিয়েই চলত সংসার। এখন সংসার চলবে কীভাবে? চিকিৎসাই-বা হবে কীভাবে?’
এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর বলেন, ‘অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

শরীয়তপুরের নড়িয়া উপজেলার আমির হোসেন তালুকদার জীবিকার সন্ধানে ৩০ বছর আগে মালয়েশিয়া পাড়ি দেন। কিন্তু সেখানে যাওয়ার তিন বছর পরই তিনি নিখোঁজ হয়ে যান। পরে ১৫ বছর মালয়েশিয়ার জঙ্গলে কাটান তিনি। অবশেষে ২৭ বছর নিখোঁজ থাকার পর দেশে ফিরছেন আমির হোসেন।
১১ মিনিট আগে
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. সানোয়ার হোসেন বলেন, একটি লরির সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। তাদের মধ্যে ১৮ মাস বয়সী একটি শিশু রয়েছে। দুর্ঘটনায় শিশুটির মায়ের একটি হাত ভেঙে গেছে। অপর নিহত নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর হবে।
১৪ মিনিট আগে
জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার মামলায় দেড় মাসের মেয়েকে নিয়ে কারাগারে যাওয়া ঢাকা যুব মহিলা লীগের কর্মী শিল্পী বেগমকে জামিন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার একটি আদালত।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলায় একটি খেয়াঘাটের দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে জামায়াত ও এনসিপির নেতা-কর্মীদের মারামারি হয়েছে। এতে উভয় পক্ষের পাঁচ থেকে ছয়জন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে