
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তাঁরই স্বামী দীন ইসলামের (২৪) বিরুদ্ধে। হত্যার পর আজ সোমবার গাজীপুর থেকে লাশবাহী গাড়িতে তাঁর রক্তাক্ত মরদেহ এনে দীন ইসলামের গ্রামের বাড়ির উঠানে ফেলে রেখে যায়। এর আগে গতকাল রোববার গাজীপুরের কোনাবাড়ির একটি ভাড়া বাসায় ওই গৃহবধূর মৃত্যু হয়।
নিহত ওই গৃহবধূর নাম আফরোজা বেগম (১৮)। তিনি উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের নওদাবাস গ্রামের আলফেস আলীর মেয়ে ও ওই এলাকার দীন ইসলামের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, এক বছর আগে চলবলা নিথক গ্রামের দীন ইসলামের (২৪) সঙ্গে বিয়ে হয় আফরোজার। বিয়ের পর কাজের সুবাদে গাজীপুরের কোনাবাড়ি এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন ওই দম্পতি। বিয়ের পর থেকেই তাঁদের মধ্যে বনিবনা হচ্ছিল না। প্রায় সময়ই কলহ লেগে থাকতো এবং আফরোজার ওপর শারীরিক নির্যাতন চালানো হতো। এরই মধ্যে আফরোজা ৫ মাসের অন্তঃসত্ত্বা হন।
সর্বশেষ গত শনিবার রাতে আফরোজা তাঁর বাবাকে ফোন করে স্বামীর নির্যাতনের বর্ণনা দিয়ে বলেন, ‘আর বুঝি আমাকে জীবিত পাবা না, এরা এবার আমাকে মেরেই ফেলবে।’ এ কথা বলার পরই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর কিছু সময় পরে দীন ইসলাম তাঁর শ্বশুরকে আবার ফোন করে জানান, ‘আফরোজা অসুস্থ, তাঁকে হাসপাতালে নিতে হবে। টাকা পাঠান তাঁর চিকিৎসা করাতে হবে।’ টাকা পাঠানো দেরি হলে তাঁরা জানান—আফরোজা মারা গেছে। আজ সকালে একটি লাশবাহী গাড়ি থেকে আফরোজার রক্তাক্ত মরদেহ দীন ইসলামের বাড়ির উঠানে ফেলে রেখে সবাই বাড়ি থেকে সটকে পড়েন।
স্থানীয়রা জানান, সকালে একটি লাশবাহী গাড়িতে আফরোজার রক্তাক্ত মরদেহ এনে উঠানে ফেলে গাড়িটি চলে যায়। তাঁর মরদেহের সঙ্গে স্বামী বা তাঁর বাড়ির লোকজন ছিলেন না। মরদেহের পুরো শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে দাবি স্থানীয়দের।
আফরোজার চাচাতো বোন শাপলা বেগম বলেন, গাজীপুরের বাসায় আফরোজাকে তাঁর স্বামী দীন ইসলাম কুপিয়ে ও নির্যাতন করে হত্যা করেছে। শরীরের এমন কোনো জায়গা নেই যেখানে আঘাত করেনি। আমাদের কাছে চিকিৎসার টাকা দাবি করেছিল। আমরা দেইনি, তাই তাঁরা মরদেহ এনে বাড়ির উঠানে ফেলে পালিয়েছে। হত্যার বিচার দাবি করেন তিনি।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, ‘আমরা লাশের সঙ্গে পাঠানো ঢাকা উত্তরার শিন শিন জাপান হাসপাতালের কাগজপত্র যাচাই করছি। ওই কাগজে দাবি করা হয়েছে বিষপানে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর শরীরে আঘাতের চিহ্ন দেখে আমরা গভীর তদন্ত করছি। নিহতের পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

তিস্তা, ধরলা ও সানিয়াজান নদীবেষ্টিত লালমনিরহাটের দুর্গম চরাঞ্চলের বিদ্যালয়গুলোতে বদলে যাচ্ছে চিত্র। একসময় যেসব শিশু ক্ষুধা আর দারিদ্র্যের কারণে নিয়মিত বিদ্যালয়ে আসতে চাইত না, পুষ্টিকর টিফিন পেয়ে এখন তারাই ছুটছে স্কুলে। বাড়ছে উপস্থিতি, কমছে ঝরে পড়ার প্রবণতা। পাশাপাশি দীর্ঘ সময় বিদ্যালয়ে থাকার শক্তি
১৯ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে চলাচলের রাস্তা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় রামদার কোপে উভয় পক্ষের নারী-পুরুষসহ কমপক্ষে ২০ জন গুরুতর আহত হয়েছেন। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহত ১২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল...
৩১ মিনিট আগে
জামালপুর সদরে ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মো. মাহিদ (১৫) নামে আরেক কিশোর আহত হয়েছে। আহত মাহিদ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার কুলগ্রাম এলাকার মৃত বাপ্পি মিয়ার ছেলে।
১ ঘণ্টা আগে
কঠোর নিরাপত্তাবেষ্টনীর মধ্য দিয়ে সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ইউরেনিয়ামবাহী লরিবহর পাবনার রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছেছে। রূপপুর প্রকল্পের সাইট অফিসের ইনচার্জ মো. রুহুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করে জানান, বাংলাদেশে আসা ইউরেনিয়ামের এটি দ্বিতীয় চালান।
১ ঘণ্টা আগে