
লালমনিরহাটে মাদক মামলায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন আহমেদ কবিরসহ (৪৮) দুজনকে পাঁচ বছর কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ বুধবার দুপুরে আসামিদের উপস্থিতিতে লালমনিরহাট আদালতের স্পেশাল ট্রাইব্যুনাল-২-এর বিচারক মো. রওশন আলম এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হুমায়ুন আহমেদ কবির এবং একই এলাকার রোজবাগ টিপের বাজার গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে সেকেন্দার আলী (৪৫)।
মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১৬ মে একটি পিকআপ ভ্যানে ভুট্টার আড়ালে ৩৪৪ বোতল ফেনসিডিল ঢাকায় নেওয়ার সময় লালমনিরহাট ট্রাকস্ট্যান্ড এলাকায় পুলিশ অভিযান চালিয়ে হুমায়ুন আহমেদ কবির ও সেকেন্দার আলীকে আটক করে। এ ঘটনায় লালমনিরহাট সদর থানার এসআই আসাদুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুজনের বিরুদ্ধে একটি মামলা করেন।
সেই মামলায় দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ দুপুরে আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন। রায়ে বলা হয়, মাদকদ্রব্য পরিবহনের দায়ে হুমায়ুন আহমেদ কবির ও সেকেন্দার আলী প্রত্যেককে পাঁচ বছর করে কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার পরে আসামিদের লালমনিরহাট কারাগারে পাঠায় পুলিশ।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি আইনজীবী জিন্নাত আরা ফেরদৌসী রোজি রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, মাদকমুক্ত বাংলাদেশ করতে এ রায় দৃষ্টান্ত হয়ে থাকবে।

পাবনা সদর উপজেলায় পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মঞ্জু শেখ (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত মঞ্জু শেখ সদর উপজেলার আড়িয়া গোহাইলবাড়ি এলাকার দারোগ শেখের ছেলে। তিনি সুজানগর উপজেলা বিএনপির সদস্যসচিব শেখ আব্দুর রউফ ও চরতারাপুর ইউনিয়ন বিএনপির সাবেক
২ মিনিট আগে
যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ কোটি টাকা মূল্যের সোনার বারসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৬ জুন) ভোর সাড়ে ৪টার দিকে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধীন বেনাপোল বিওপির একটি আভিযানিক দল যশোর-বেনাপোল মহাসড়কের গদখালী বাজার এলাকায় এই অভিযান পর
১২ মিনিট আগে
কুমিল্লা নগরীতে মাদক কারবার ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ স্কুলছাত্র ইথান আহমেদ প্রেম (১২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকেরা এখনো তার শরীর থেকে গুলিটি বের করতে পারেননি। গুলিবিদ্ধ স্থানে রক্তক্ষরণ অব্যাহত থাকায় তাকে নিয়মিত রক্ত দেওয়া হচ্ছে।
১৮ মিনিট আগে
গাইবান্ধার সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান হাবিব লায়নসহ (৬২) সাতজনকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। আটক ব্যক্তিদের মধ্যে চারজন নারী রয়েছেন। তাঁদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
২৮ মিনিট আগে