
প্রতিদিনের মতো সকালে হাঁটতে বেরিয়েছিলেন ফজিলা বেগম ও জহিলা বেগম। হাঁটা শেষে তাঁদের বাড়ি ফেরার অপেক্ষায় ছিলেন স্বজনেরা। কিন্তু সেই ফেরা আর হলো না। মহাসড়কে নিয়ন্ত্রণ হারানো দ্রুতগতির ট্রাকের চাপায় প্রাণ গেল দুজনেরই।
আজ শনিবার সকালে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের লালমনিরহাট সদর উপজেলার ফকিরের টেকেয়া বালাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজিলা বেগম ও জহিলা বেগম ওই এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মহাসড়কের পাশে হাঁটছিলেন ফজিলা ও জহিলা বেগম। এ সময় দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তা পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সরকারি মেডিকেল কলেজের চিকিৎসা সরঞ্জামের যথাযথ রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার তাগিদ দিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেছেন, সরকারি প্রতিষ্ঠানের চিকিৎসা সরঞ্জাম যাতে দ্রুত নষ্ট না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের যত্নবান হতে হবে। বেসরকারি হাসপাতাল ও চিকিৎসকদের চেম্বারে ব্যবহৃত
১ মিনিট আগে
কুমিল্লার চৌদ্দগ্রামে পুকুরে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে তলিয়ে নিখোঁজ হওয়ার ১৯ ঘণ্টা পর সোহাগ (৩৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার চিওড়া কাজীবাড়ি পুকুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাঁর লাশ উদ্ধার করে।
৯ মিনিট আগে
খুলনা নগরীতে ২০ বছর বয়সী এক স্বামী পরিত্যক্তা তরুণীকে ধর্ষণের অভিযোগে সাইফুল ইসলাম (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আজ শনিবার সকালে সোনাডাঙ্গা থানার হাফিজনগর এলাকার একটি বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। আটক সাইফুল ইসলাম বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার মোস্তফা কামালের ছেলে...
১৪ মিনিট আগে
নিস্তার আহমেদ জানান, আত্মসমর্পণকারী জলদস্যুদের সরকারি উদ্যোগে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। তাঁদের স্বাভাবিক জীবনে ফিরতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। এ ছাড়া সুন্দরবনের যেসব বনদস্যু ও জলদস্যু অপরাধের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চান, তাঁদেরও এসআরবির পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে।
২৭ মিনিট আগে