
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চাচার লাঠির আঘাতে আব্দুল জলিল (৩০) নামের এক যুবক নিহত হওয়ার অভিযোগ উঠেছে। আজ শনিবার দুপুরে উপজেলার নওদাবাস ইউনিয়নের ধওলাই পাগলার বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
আব্দুল জলিল ওই এলাকার আলগেস আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, জমি নিয়ে প্রায় ১০ বছর ধরে আলগেস আলী এবং তাঁর ভাই আব্দুর রাজ্জাকের মধ্যে বিরোধ চলছে। জমি নিয়ে মামলাও আদালতে বিচারাধীন। আজ সেই বিবদমান জমির দুই পাশে কাজ করছিল দুই পক্ষ। এক পাশে কাজ করছিলেন আলগেস আলীর ছেলে আব্দুল জলিল এবং অপর পাশে কাজ করছিলেন আব্দুর রাজ্জাক ও তাঁর ছেলে সাদ্দাম। এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে চাচা আব্দুর রাজ্জাক লাঠি দিয়ে ভাতিজা জলিলকে বেধড়ক পেটান। খবর পেয়ে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক জলিলকে মৃত ঘোষণা করেন।
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক আনারুল হক বলেন, হাসপাতালে আনার আগেই আব্দুল জলিলের মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে জানতে হাতীবান্ধা থানার ওসি রমজান আলীকে কয়েকবার ফোন করলেও কোনো সাড়া মেলেনি।
লালমনিরহাট পুলিশ সুপার আসাদুজ্জামান মোবাইল ফোনে বলেন, ঘটনা শুনেই মামলা নিতে ও অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করতে ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করা সম্ভব হয়নি।

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পৃথক ঘটনায় পাঁচজনকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। পরে তাঁদের হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে মোবাইল চুরির অভিযোগে আটক...
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুরে যুবলীগ নেতা মনোয়ার হোসেন মণ্ডল জীমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার দামোদরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের উপজেলা শাখার সহসভাপতি।
২ ঘণ্টা আগে
কুষ্টিয়ার দৌলতপুরে মোবাইল ফোন চুরির অভিযোগে রুহুল হোসেন (২০) নামের এক যুবককে খুঁটির সঙ্গে বেঁধে বেধরক মারপিট করে একটি পা ভেঙে দেওয়া হয়েছে। এ ঘটনায় তাঁর মাথার চুলও কেটে দিয়েছে স্থানীয়রা। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
২ ঘণ্টা আগে
রংপুরের পীরগঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে মন্দির, স্কুল ও সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় একটি মন্দিরের প্রতিমা ভাঙচুর এবং স্থাপনা খুলে নিয়ে যাওয়ারও অভিযোগ তুলেছেন স্থানীয় অধিবাসীরা। শুক্রবার দুপুরে উপজেলার মিঠিপুর ইউনিয়নের মিঠিপুর দাশপাড়া এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে...
২ ঘণ্টা আগে