
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা দুটি ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা করে কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার (৬ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই আদেশ দেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর ঢাকার মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস।
পরিবেশ অধিদপ্তরের লালমনিরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায় জানান, লালমনিরহাটের পাঁচটি উপজেলায় মোট ৪৮টি ভাটায় ইট পোড়ানো হচ্ছে। যার মধ্যে ২১টির কাগজপত্র সঠিক থাকলেও ২৭টির বৈধ কোনো কাগজপত্র নেই। অবৈধ ২৭টির মধ্যে ১৭টি ভাটা হাইকোর্টের স্টে অর্ডারমূলে কার্যক্রম পরিচালনা করছে। অন্য ১০টির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পরিবেশ অধিদপ্তরের নেতৃত্বে জেলা পুলিশ, র্যাব-১৩ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে উপজেলার গোড়ল ইউনিয়নের মেসার্স জিএ ব্রিকসকে ৫ লাখ টাকা ও মেসার্স এস এ ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস। পাশাপাশি ভাটাগুলোর কিলন ভেঙে কার্যক্রম বন্ধের নির্দেশ দেন আদালত। বৈরী আবহাওয়ার কারণে অন্যগুলোতে অভিযান চালাতে পারেননি ভ্রাম্যমাণ আদালত।
এ সময় লালমনিরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায় ও পরিদর্শক মো. গোলাম আসিফ রহমান উপস্থিত ছিলেন। পরিবেশদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিজন কুমার রায়।

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চণ্ডীগড় এলাকায় অবস্থিত ‘নয়ন যোগী মানব কল্যাণকামী অনাথ আশ্রম’। ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত এই আশ্রমটি শতাধিক অনাথ ও অসহায় শিশুর ঠিকানা। একসময় সরকারি-বেসরকারি সহায়তায় চলা আশ্রমটিতে এখন আর্থিক সংকটে ধুঁকছে। কমে গেছে অনুদান, সংকুচিত হয়েছে সরকারি বরাদ্দ।
২ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবার পিছিয়ে আগামী ৩ নভেম্বর নতুন তারিখ ধার্য করা হয়েছে। আজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই তারিখ ধার্য করেন।
১১ মিনিট আগে
বগুড়ার ধুনটে বিরোধপূর্ণ জায়গা দখলকে কেন্দ্র করে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, মসজিদ ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। গতকাল শনিবার রাতে মামলা দুটি করা হয়। একটি মামলায় জাহিদুল ইসলাম বাদী হয়ে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোজাম্মেল হকসহ ১৯ জনকে আসামি করেছেন। অন্য মামলায় মসজিদ পরিচাল
১৭ মিনিট আগে
গাজীপুরের কাপাসিয়ায় ধাঁধারচরসহ ২৩৯ দশমিক ৫৭ একর খাসজমিতে ৪৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণে দীর্ঘমেয়াদি বন্দোবস্ত চেয়েছে সাননোভা এনার্জি। স্থানীয় বাসিন্দা ও পরিবেশকর্মীরা পর্যটনের অপার সম্ভাবনাময় এই চরের জমি ইজারা না দিয়ে কৃষি, পর্যটন ও জীববৈচিত্র্য রক্ষার দাবি জানিয়েছেন।
২৩ মিনিট আগে