
নারায়ণগঞ্জের ফতুল্লায় র্যাবের ওপর হামলার এক দিন পর এবার পুলিশকে অবরুদ্ধ করে দুর্বৃত্তরা পাঁচ আসামিকে ছিনিয়ে নিয়েছে বলে জানা গেছে। আজ বুধবার বিকেলে ফতুল্লার কাশিপুরে হাশেমবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, সাবেক এক পুলিশ সদস্যের বাড়ি ভাঙচুর ও লুটের ঘটনায় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থলে যায় ফতুল্লা থানা-পুলিশ। তারা অভিযুক্ত আব্দুল্লাহ ও তাঁর এক সহযোগীকে আটক করে হাতকড়া পরায়। এরই মধ্যে স্থানীয় সন্ত্রাসী জনির নেতৃত্বে একদল ব্যক্তি দেশীয় অস্ত্রের মুখে সহকারী উপপরিদর্শক আশিকসহ অন্য সদস্যদের ঘিরে ফেলেন। এ সময় তাঁরা দুজনের হাতকড়াসহ আটক সবাইকে নিয়ে পালিয়ে যান।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, হাশেমবাগ এলাকায় স্থানীয় জনি গ্রুপের সন্ত্রাসীরা একটি টিনশেড বাড়ি দখলের জন্য হামলা চালিয়ে লুটপাট করছিল। জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে ফতুল্লা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুটি ভ্যান গাড়িতে লুট করা মালপত্রসহ কয়েকজনকে আটক করে। পরে সন্ত্রাসীরা সংঘবদ্ধ হয়ে আটক ব্যক্তিদের ছাড়িয়ে নিয়ে যায়।
ওসি আরও জানান, পরে ঘটনাস্থলের অদূরে হাতকড়া উদ্ধার করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। তবে এ ঘটনায় কোনো পুলিশ সদস্য আহত হননি বলে জানান ওসি।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার ফতুল্লার মাসদাইরে বোয়ালিয়া খাল এলাকায় সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে র্যাবের তিন সদস্যকে কুপিয়ে জখম করে। এ ঘটনার ২৪ ঘণ্টা অতিবাহিত না হতেই আজ বিকেলে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটল।

এবার এসএসসি পরীক্ষায় পাস করেছে ভোলার চরফ্যাশন উপজেলার শিক্ষার্থী মো. রাসেল (১৭)। কিন্তু এই সুখবর জেনে যেতে পারল না সে। ফল প্রকাশের মাত্র চার দিন আগে বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারিয়েছে সে। গত সোমবার পরীক্ষার ফলাফল দেখার পর রাসেলের শোকে পরিবার, স্বজন ও সহপাঠীরা কেবল কাঁদছে।
১ ঘণ্টা আগে
বরগুনার আমতলী উপজেলার আমতলী-গাজীপুর আঞ্চলিক সড়কের অন্তত ২০০ মিটার অংশ ধসে পড়েছে। গত শুক্রবার উপজেলার কালীবাড়ি এলাকায় চালিতাবুনিয়া খাল ঘেঁষে সড়কে ধস দেখা দেয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কার্যাদেশ অনুসারে ঠিকাদারের কাজ না করা, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারসহ অনিয়মের কারণে সড়কের এই হাল হয়েছে।
১ ঘণ্টা আগে
এসএসসি পরীক্ষায় ঠাকুরগাঁওয়ের পাঁচটি বিদ্যালয় থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। এসব বিদ্যালয় থেকে ২৪ জন পরীক্ষায় অংশ নেয়। সবাই অকৃতকার্য হওয়ায় সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা শিক্ষা অফিস।
১ ঘণ্টা আগে
গভীর রাত। হঠাৎ পাহাড়ের নীরবতা ভাঙে গাছ ভাঙার শব্দে। আতঙ্কে ঘুম ভাঙে আশপাশের বাসিন্দাদের। ঘর থেকে বেরিয়ে দেখে, একদল বন্য হাতি এগিয়ে আসছে। মশাল জ্বালিয়ে, ঢাকঢোল পিটিয়ে, চিৎকার করে হাতি তাড়ানোর চেষ্টা শুরু হয়। কখনো হাতির পাল ফিরে যায় পাহাড়ে, কখনো ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা।
১ ঘণ্টা আগে