
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) নির্বাচনী জনসভায় অংশ নিতে আসার পথে নেতা-কর্মীদের ওপর একাধিক স্থানে অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। দলটির নেতা-কর্মীদের অভিযোগ, হামলায় গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ ছাড়া ১৬টি বাস ও মাইক্রোবাস ভাঙচুর করা হয়েছে।
আজ সোমবার (৮ ডিসেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার রামদয়াল বাজার, আজাদনগর, রামগতি বাজারসহ উপজেলার বিভিন্ন স্থানে এই হামলার ঘটনা ঘটে। জেএসডির নেতা-কর্মীরা দাবি করেছেন, হামলায় আব্দুল মান্নান নামের একজন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া চরপোড়াগাছা ইউনিয়ন জেএসডি ছাত্রলীগ নেতা মো. ফয়সাল, ইবনে হাছান মোহন, চররমিজ ইউনিয়নের হাসানসহ আরও ১৪ জন আহত হন।
জানা গেছে, লক্ষ্মীপুর-৪ (কমলনগর-রামগতি) আসনে সংসদ সদস্য প্রার্থী হতে চাচ্ছেন জেএসডির সহসভাপতি তানিয়া রব। তিনি দলের সভাপতি আ স ম আবদুর রবের স্ত্রী। নির্বাচনী প্রচারের অংশ হিসেবে আজ বিকেলে আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে জনসভার আয়োজন করে জেএসডি। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন তানিয়া রব। এই সভায় অংশ নিতে আসার সময় পথে পথে নেতা-কর্মীদের বহনকারী যানবাহনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেএসডি সহসভাপতি তানিয়া রব হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি হামলাকারীদের বিচারের দাবি জানান।
জানা গেছে, জোটের হয়ে লক্ষ্মীপুর-৪ আসনে সংসদ সদস্য প্রার্থী হতে চান তানিয়া রব। একই আসনে বিএনপির সংসদ সদস্য হিসেবে প্রার্থী হতে চান আশরাফ উদ্দিন নিজান। যদিও বিএনপির পক্ষ থেকে ওই আসনে এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি। এ নিয়ে দুই দলের নেতা-কর্মীদের মধ্যে গত কয়েক দিন ধরে উত্তেজনা বিরাজ করছে।
জেএসডির রামগতি উপজেলা শাখার সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবলু বলেন, বিএনপির মনোনয়নপ্রত্যাশী এ বি এম আশরাফ উদ্দিন নিজানের অনুসারীরা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছেন। এতে দলের অন্তত ১৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন এবং বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।
উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন বলেন, ‘জেলা নেতাদের নির্দেশে আমরা নীরব ভূমিকায় ছিলাম। কিন্তু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও তানিয়া রবের সহযোগী শরাফ উদ্দীন আজাদ সোহেলের নেতৃত্বে চরের সন্ত্রাসীরা রামদয়াল বাজারে আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছেন। এতে কয়েকজন আহত হয়েছেন। তাঁরা দোকানঘরও ভাঙচুর করেন। আমাদের কোনো নেতা-কর্মী জেএসডির লোকজনের ওপর হামলা করেননি।’
লক্ষ্মীপুরের পুলিশ সুপার (এসপি) মো. আবু তারেক আজকের পত্রিকাকে বলেন, দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হন। তবে গুলির কোনো ঘটনা ঘটেনি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সীমান্ত এলাকায় চোরাচালান ঠেকাতে গিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সঙ্গে চোরাকারবারিদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চোরাকারবারিদের একজন আহত হয়েছেন।
৬ মিনিট আগে
কুমিল্লার বরুড়া উপজেলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। সভাস্থল পরিদর্শন, নিরাপত্তা জোরদার, সড়কের সৌন্দর্যবর্ধন এবং জনসমাগম নিয়ন্ত্রণে প্রশাসনের বিভিন্ন দপ্তর ইতিমধ্যে মাঠে নেমেছে। সফর উপলক্ষে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
৮ মিনিট আগে
লালমনিরহাটের পাটগ্রামে সীমান্তে ঘাস কাটাকে কেন্দ্র করে ভারতীয় ও বাংলাদেশিদের মধ্যে উত্তেজনার ঘটনার পর সীমান্ত এলাকায় টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
১৬ মিনিট আগে
গাজীপুর সিটি করপোরেশন এলাকায় নির্মাণের কিছুদিনের মধ্যেই একটি পাকা সড়ক ধসে পড়ার ঘটনায় দুই প্রকৌশলীকে বরখাস্তের আদেশ দিয়েছিলেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ওই ঘটনার দেড় মাস না যেতেই গত সোমবার ওই দুই প্রকৌশলীকে ভবিষ্যতের জন্য সতর্ক করে...
২৩ মিনিট আগে