
লক্ষ্মীপুরের রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), চরপোড়াগাছা ইউপি চেয়ারম্যানসহ ৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ করা হয়েছে। গত মঙ্গলবার রামগতি সহকারী জজ আদালতে ‘গ্রাম পুলিশ হিসেবে নিয়োগের পর ছাত্রদলের নেতা আখ্যা দিয়ে চাকরিচ্যুত করার’ অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী আবদুর রহমান।
আজ শুক্রবার সকালে বাদীর আইনজীবী প্রহলাদ সাহা রবি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আদালতে হাজির হয়ে অভিযোগের ঘটনা ব্যাখ্যার জন্য বিবাদীদের নির্দেশ দিয়েছেন বিচারক।
আইনজীবী প্রহলাদ সাহা রবি আরও জানান, ইউএনও এস এম শান্তনু চৌধুরী, ওসি মো. আলমগীর হোসেন, ইউপি চেয়ারম্যান নুরুল আমিন হাওলাদার, ও মো. রুবেলসহ মোট ৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করেছেন উপজেলার চরকলাকোপা গ্রামের শরাফত আলীর ছেলে আবদুর রহমান।
এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৫ ডিসেম্বর উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়। গত ২ অক্টোবর ওই পদে নিয়োগ পরীক্ষায় আবদুর রহমান প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। এতে মামলার ৪ নম্বর বিবাদী রুবেলও পরীক্ষায় দেন। তাঁকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছিল। গত ১৯ অক্টোবর আবদুর রহমানকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ডেকে নিয়ে দায়িত্ব বুঝিয়ে গ্রাম পুলিশের পোশাক দেওয়া হয়। কিন্তু পুলিশের তদন্ত প্রতিবেদনে তাঁর বিরুদ্ধে নেতিবাচক অভিযোগ আনা হয়। সেই অভিযোগের ভিত্তিতে তাঁকে বাদ দিয়ে অপেক্ষমাণ তালিকার রুবেলকে গ্রাম পুলিশ পদে নিয়োগ দেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শান্তনু চৌধুরী বলেন, নিয়োগ বিধিমালা অনুযায়ী পুলিশি তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে এবং নিয়োগ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রক্রিয়া মেনে এই নিয়োগ সম্পন্ন হয়েছে।

রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে পিকআপ ভ্যান উল্টে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। আজ রোববার (১৬ আগস্ট) ভোর ৬টার দিকে রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।
৪৪ মিনিট আগে
প্রথম বিবাহবার্ষিকীতে স্বামীর সঙ্গে মোটরসাইকেলে বাবার বাড়ি যাওয়ার পথে ট্রাকচাপায় লিজা আক্তার (২০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর স্বামী শামীম মিয়া গুরুতর আহত হয়েছেন...
১ ঘণ্টা আগে
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি সদর ইউনিয়নের ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে চোর-ডাকাতের আতঙ্কে রাত জেগে গ্রাম পাহারা দিচ্ছেন স্থানীয়রা। নিজেদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কয়েক দিন ধরে প্রতিদিন পালাক্রমে এ পাহারা দিচ্ছেন তাঁরা...
১ ঘণ্টা আগে
ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট তৈরি করা হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পরিবেশ অধিদপ্তরের দায়িত্বশীল কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
২ ঘণ্টা আগে