
লক্ষ্মীপুরে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চু মোল্লার ওপর হামলার ঘটনায় ছাত্রদল ও যুবদলের দুই নেতাকে আটক করছে পুলিশ।
দুজন হলেন জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক সাগর হোসেন শুক্কুর এবং রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতি আবদুল কাদের।
আজ বৃহস্পতিবার দুপুরে সাগরকে ১৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। অন্যদিকে কাদেরকে পারিবারিক জিম্মায় দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার। তিনি আজকের পত্রিকাকে জানান, দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদের পর হামলার সঙ্গে সাগরের জড়িত থাকার সত্যতা পাওয়া যায়। তবে মামলা না থাকায় তাঁকে ১৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। কাদের হামলার সঙ্গে জড়িত ছিলেন না। দুজনকে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার পূর্বাচল থেকে আটক করা হয়েছিল।
উল্লেখ, ৩০ মার্চ রামগঞ্জের নারায়ণপুর এলাকায় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান বাচ্চু মোল্লার ওপর হামলার ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে পলাতক থাকা জেলা ছাত্রলীগের সহসভাপতি মেহেদী হাসান মঞ্জু নারায়াণপুরের বাড়িতে ফিরলে ৩০ মার্চ সন্ধ্যায় সাগরের নেতৃত্বে কয়েকজন তাঁকে মারধরের চেষ্টা করেন। এ খবর পেয়ে উপদেষ্টা মাহফুজের বাবা আজিজুর রহমান এগিয়ে গেলে সাগরসহ কয়েকজন তাঁকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। এতে তিনি হাতে আঘাত পান। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। দুই দিন পর তাঁকে দেখতে গিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এ ঘটনায় সমবেদনা জানান এবং দুঃখ প্রকাশ করেন।

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশেই গড়ে উঠেছে অনিয়ন্ত্রিত ময়লার ভাগাড়। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির শ্রেণিকক্ষের জানালা ঘেঁষে জমে থাকা ময়লার স্তূপ থেকে ছড়ানো দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
১৬ মিনিট আগে
পটুয়াখালীর বাউফলে উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের বিরুদ্ধে এক বিএনপি নেতার গাড়িচালককে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে ওই চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও দাবি করেছেন সংশ্লিষ্ট বিএনপি নেতা। এ ঘটনায় ছাত্রদল সভাপতিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার মির্জাপুর প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেনের মা জাহিরন নেছা (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার হৃদ্রোগে আক্রান্ত হলে তাঁকে ঢাকার জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে...
১ ঘণ্টা আগে
বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. বাদল মোড়ল দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। এ ঘটনায় একই সঙ্গে থাকা ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল্লাহ মোড়ল গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৯ জুন) রাত ১০টার দিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলার নিয়তির মাঠ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে