
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুই পথচারী গুলিবিদ্ধসহ তিনজন আহত হন। গতকাল মঙ্গলবার রাতে চন্দ্রগঞ্জ বাজারের আফজাল সড়কে এই গোলাগুলির ঘটনা ঘটে।
সদর উপজেলার চন্দ্রগঞ্জের দেওপাড়া এলাকার সন্ত্রাসী রাকিব হোসেন পাটওয়ারী ও শেখপুর এলাকার মিতুল গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয় বলে জানা গেছে।
আহত পথচারীরা হলেন আবদুর রহিম (৫৫) ও রিপন হোসেন (২২) এবং সাইফুল ইসলাম।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মঙ্গলবার রাতে মিতুলের নেতৃত্বে সাত-আটজনের একটি দল আফজাল সড়কে রাকিব পাটওয়ারী গ্রুপের একজনকে মারধর করে। এ নিয়ে রাত সাড়ে ১০টার দিকে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে পথচারী আবদুর রহিম, রিপন হোসেন গুলিবিদ্ধ এবং সাইফুল ইসলাম আহত হন। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা সালাম সৌরভ বলেন, আহত দুজনকে সদর হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে আবদুর রহিম পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী পাঠানো হয়েছে।
অন্যদিকে গুলিতে হাতে আঘাত পেয়েছেন রিপন হোসেন। তাঁকে চন্দ্রগঞ্জে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গোলাগুলির খবর নিশ্চিত করে চন্দ্রগঞ্জ থানার উপপরিদর্শক মো. কাউছার বলেন, জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশের অভিযান চলছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ রয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

গত রোববার বিকেলে শিশুটি বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় অভিযুক্ত আব্দুর রাজ্জাক শিশুটিকে চকলেট ও বিস্কুট দেওয়ার কথা বলে কৌশলে বাড়ির পাশের একটি টয়লেটে নিয়ে যান। সেখানে শিশুটির মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করা হয়। একপর্যায়ে শিশুটির চিৎকার শুনে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন এগিয়ে গেলে অভিযুক্ত দৌড়ে পা
২ মিনিট আগে
ঢাকার সাভারের তেঁতুলঝরা ইউনিয়নের শ্যামপুর এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে বোমা, বোমা তৈরির সরঞ্জাম ও জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) বেশ কিছু লিফলেট উদ্ধার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ও বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা।
১৩ মিনিট আগে
চট্টগ্রাম বন্দরের বিভিন্ন নৌ-চলাচল চ্যানেলে জেলেদের জাল পেতে মাছ ধরার অভিযোগ তুলে ১৭ আগস্টের মধ্যে এসব জাল সরানোর দাবি জানিয়েছে বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন। নির্ধারিত সময়ের মধ্যে জাল অপসারণ করা না হলে জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।
৩৫ মিনিট আগে
ঢাকার সাভারের তেঁতুলঝরা ইউনিয়নের শ্যামপুর এলাকায় একটি বাড়ি থেকে ছয়টি বোমা ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বাড়িটির ভেতরে কয়েকজন সন্ত্রাসী অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে আজ মঙ্গলবার রাতে বাড়িটি ঘিরে অভিযান শুরু করা হয়।
১ ঘণ্টা আগে