
লক্ষ্মীপুরের কমলনগরে আবদুল মজিদ নামে এক ইউপি সদস্য ও বিএনপি নেতার বিরুদ্ধে একটি জামে মসজিদ গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর এলাকায় আলোচনা ও সমালোচনা তৈরি হয়। তবে সরেজমিন অনুসন্ধানে অভিযোগে সত্যতা পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চরমার্টিন ইউনিয়নের মেঘনা নদীতীরবর্তী বাতিরখাল মাছঘাট জামে মসজিদ ভেঙে ফেলার অভিযোগ তুলে সংবাদ প্রকাশ করা হয়। তবে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, মসজিদটি ধ্বংস করা হয়নি, বরং মাছঘাট স্থানান্তরের কারণে মসজিদটিকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।
নতুন স্থানে বর্তমানে মসজিদটিতে নিয়মিত জামাতে নামাজ আদায় হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
সরেজমিনে দেখা যায়, আগের স্থানে মসজিদের কিছু ভাঙা মেঝের অংশ পড়ে রয়েছে। স্থানীয়দের দাবি, স্থানান্তর কার্যক্রমের অংশ হিসেবে অবশিষ্ট থাকা এসব অংশ ঘিরেই বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।
এলাকাবাসীর ভাষ্য, বাতিরখাল মাছঘাটকে কেন্দ্র করে গড়ে ওঠা মসজিদটি অতীতেও কয়েকবার ঘাটের অবস্থান পরিবর্তনের সঙ্গে সঙ্গে স্থানান্তর করা হয়েছে। সম্প্রতি মাছঘাট আগের স্থান থেকে কিছুটা দূরে সরিয়ে নেওয়া হলে মসজিদটিও নতুন স্থানে স্থানান্তর করা হয়।
স্থানীয়দের মতে, মসজিদ গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের মাধ্যমে এলাকার মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে এবং এলাকার সুনাম ক্ষুণ্ন হয়েছে বলেও তারা অভিযোগ করেন। এ ধরনের ভিত্তিহীন সংবাদ প্রচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তারা।
এ বিষয়ে চর কালকিনি ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য এবং বাতিরখাল ঘাট মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল মজিদ বলেন, “মসজিদটি আমাদের উদ্যোগেই নির্মিত হয়েছে। আমরা কেন সেটি ভেঙে ফেলব? মাছঘাট স্থানান্তর হওয়ায় মসজিদটিকেও নতুন স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে সেখানে নিয়মিত জামাতে নামাজ আদায় হচ্ছে।”
আবদুল মজিদ আরও বলেন, “যে কেউ সরেজমিনে গেলে বিষয়টি দেখতে পারবেন। মসজিদ ধ্বংসের অভিযোগের কোনো ভিত্তি নেই। একটি মহল পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে।”

কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৫ ঘণ্টা আগে
তিস্তার পানি কমছে, কিন্তু কমছে না নদীপাড়ের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা। বরং পানি নামার সঙ্গে সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নদীর দুই তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও স্থায়ী সমাধান মিলবে না। তিস্তা খনন ছাড়া এই সংকটের কোনো বিকল্প নেই।
৫ ঘণ্টা আগে
পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যবদল, আমিষের চাহিদা পূরণ এবং ক্ষুদ্র খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন বছর মেয়াদি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাহাড়ি জনপদের ভূপ্রকৃতি ও প্রথাগত প্রাণী পালনের রীতি উপেক্ষা করে অবাস্তব পরিকল্পনার কারণে প্রকল্পের উদ্দেশ্যও...
৫ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটি মেরামত না হওয়ায় দেশজুড়ে তীব্র গ্যাস-সংকটের সুরাহা হয়নি। মেরামতকাজ শুরু হলেও টার্মিনালটি কবে চালু হবে, তা নিশ্চিত করে জানাতে পারেনি পেট্রোবাংলা বা জ্বালানি মন্ত্রণালয়। ফলে গ্যাসের এই তীব্র সংকট শিগগির কাটছে না।
৫ ঘণ্টা আগে