
মাদকের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘কিছু প্রভাবশালী লোক মাদক ব্যবসা করে। মাদক ব্যবসা ছেড়ে দিন। না ছাড়লে কেউ যদি গর্তে পড়ে যায়, উদ্ধার করার কোনো লোক থাকবে না। প্রশাসনিক কাজ প্রশাসনিকভাবে চলবে, রাজনৈতিক কাজ রাজনৈতিক গতিতে চলবে। এরপরও কেউ আইনশৃঙ্খলা অবনতির চেষ্টা করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।’
আজ শুক্রবার দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী ইউনিয়নের দক্ষিণ ছিলাদি এলাকায় আয়োজিত এক সংক্ষিপ্ত সভায় মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের ধারাবাহিকতায় কেউ যদি মাদকের ব্যবসা করে, ওসিকে বলেছি, আইনশৃঙ্খলা বাহিনী তাদের কাজ করবে। আমার আপনার তদবির করার কোনো সুযোগ থাকবে না।’
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘শান্তিতে বসবাস করার জন্য ১৭ বছর কষ্ট করেছি। আন্দোলন করেছি, সংগ্রাম-লড়াই করেছি। এখন শান্তিতে বসবাস করতে না পারলে কবে পারব?’
নারীবান্ধব হিসেবে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে উল্লেখ করে পানিসম্পদমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পরিবারের নারী প্রধানকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দিচ্ছে সরকার। ওই টাকা থেকে প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা।
সংক্ষিপ্ত সভায় উপস্থিত ছিলেন জেলা ওলামা দলের সভাপতি শাহ মোহাম্মদ এমরান, দিঘলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম সারোয়ারসহ বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা।

রংপুরের পাগলাপীরের ঠাকুরপাড়া এলাকায় মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। আজ রোববার দুপুর ১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে...
৪ মিনিট আগে
১৬ আগস্ট সকালে সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর চৌধুরীঘাটা সাগর উপকূলে অবস্থিত বারাকা শিপব্রেকিং ইয়ার্ডে একটি স্ক্র্যাপ জাহাজ কাটার কাজ করছিলেন আলাউদ্দিন। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত জাহাজের ওপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি।
৭ মিনিট আগে
ইসমাঈল ও নুমিনা কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে নোয়াখালীর চরমজিদ ভূঞারহাট এলাকায় ঘুরতে আসেন। তাদের চলাফেরা সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাদের জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তারা নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দেন এবং ঘুরতে আসার কথা জানান।
১০ মিনিট আগে
নরসিংদীর বেলাবতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি মো. এহসান উল্লাহ পিয়ালকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার সকালে বেলাব বাজারের সোনালী ব্যাংক-সংলগ্ন এলাকা থেকে তাঁকে আটক করা হয় বলে জানিয়েছে বেলাব থানা-পুলিশ।
১৫ মিনিট আগে