
লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য কমছে না। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত পাঁচ ঘণ্টার অভিযানে জেলার ছয় থানা এলাকা থেকে ১৩৫ জনকে আটক করেছে পুলিশ। যাচাই-বাছাই শেষে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া কিশোর গ্যাংবিরোধী অভিযানে এখন পর্যন্ত ৭৮৮ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে আগে আটক ৬৫৩ জনের যাচাই-বাছাই শেষে ৪৪৭ জনকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। আর ২০৬ জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
লক্ষ্মীপুর সদর, চন্দ্রগঞ্জ, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর থানার বিভিন্ন এলাকায় এসব অভিযান চালানো হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, লক্ষ্মীপুরে অর্ধশতাধিক কিশোর গ্যাং চক্র রয়েছে। এসব চক্রের সদস্য সংখ্যা এক হাজারের বেশি। দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে অতিষ্ঠ সাধারণ মানুষ। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে শিক্ষার্থীদের উত্ত্যক্ত করা, নিজেদের মধ্যে মারামারি ও নানা অপরাধে জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
এসব অভিযোগের ভিত্তিতে জেলার সব থানা এলাকায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযান শুরু করে পুলিশ। তবে এখন পর্যন্ত এসব চক্রের মূল হোতাদের আটক করা সম্ভব হয়নি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, ‘উঠতি বয়সী কিশোরেরা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে লক্ষ্যে নিয়মিত কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। আটক কিশোরদের তথ্য যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কিশোর অপরাধ প্রতিরোধে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
পুলিশ সুপার আবু তারেক বলেন, ‘৩০ সেপ্টেম্বর থেকে অভিযান শুরু হয়েছে, এটি এখনো চলমান রয়েছে। এখন পর্যন্ত ৭৮৮ জনকে আটক করা হয়েছে। যাচাই-বাছাই শেষে ২০৬ জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘কিশোর গ্যাংয়ের মূল আশ্রয়দাতাদের খোঁজা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে তাদেরও আইনের আওতায় আনা হবে।’

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, আদালতের নির্দেশনা পাওয়ার পর ময়নাতদন্তের জন্য জেলা প্রশাসকের কাছে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের আবেদন করা হয়। জেলা প্রশাসকের অনুমোদনের পর আদালতের নির্দেশনা অনুযায়ী মরদেহ দুটি উত্তোলনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
২৮ মিনিট আগে
মুন্সিগঞ্জ পৌরসভার শিলমন্দির-মোহাম্মদপুর এলাকায় একটি পাঁচতলা ভবনের নিচতলায় মিটার বোর্ডে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ভবনটির ১০টি বৈদ্যুতিক মিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
১ ঘণ্টা আগে
অভিযানকালে বিদেশি একটি পিস্তল, দুটি ম্যাগাজিন, আটটি গুলি, চারটি ছুরি ও একটি স্টিলের কাটার উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ২ হাজার ৪৮৪টি ইয়াবা ও ২ কেজি ৩৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে এনসিপির হাসনাত আবদুল্লাহর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা গণ অধিকার পরিষদের নেতা মো. জসীম উদ্দিনের দলীয় সদস্যপদ স্থগিত করেছে কেন্দ্রীয় কমিটি। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছ
১ ঘণ্টা আগে