কুষ্টিয়ার দৌলতপুরে আগুনে পুড়ল ১১ চাষির ১৪ বিঘা পানের বরজ। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মীদের দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আজ শুক্রবার উপজেলার ধর্মদহ গ্রামের কাজীপুর ব্রিজ সংলগ্ন মাঠে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আগুনের খবর পেয়ে পার্শ্ববর্তী মেহেরপুরের গাংনী ফায়ার সার্ভিস কর্মীরা এলাকাবাসীর সহায়তায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় মনিরুল, সোনারুল, জিয়ারুল, ইনারুল, মইনুদ্দিন, মানিক, তুজাম, আনারুল, মঙ্গল, পল্টু ও আক্তারুলের প্রায় ১৪ বিঘা জমির পানের বরজ পুড়ে যায়। বিড়ি–সিগারেটের আগুন থেকেই আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে জানান ফায়ার সার্ভিস ও স্থানীয়রা।
এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল বাকি আজকের পত্রিকাকে বলেন, ‘আগুনে ১১ চাষির ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
উপজেলার বামন্দী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসাহাক আলী বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘বিড়ি–সিগারেটের আগুন থেকেই এই আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। আমাদের দুটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এতে ১১ জন চাষির অন্তত ১৪ বিঘা পানের বরজ পুড়ে গেছে। তবে এখনই ক্ষয়ক্ষতি পরিমাণ বলা সম্ভব হচ্ছে না।’

কক্সবাজারের রামুতে বড়ুয়া কালু (৬০) নামের এক বৃদ্ধকে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় প্রধান আসামি টাম্বু বড়ুয়াসহ জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন এলাকাবাসী ও স্বজনেরা। আজ শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলার রামু মৈত্রী বিহারসংলগ্ন মাঠে তাঁরা মানববন্ধন করেন।
১৭ মিনিট আগে
ঝিনাইদহে ট্রাকচাপায় শাম্মী আক্তার (৪০) নামের এক নারী নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৪ এপ্রিল) বেলা দেড়টার দিকে শহরের আরাপপুর জামতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শাম্মী কুষ্টিয়া জেলার মিনাপাড়া এলাকার মিজানুর রহমানের স্ত্রী।
৩৫ মিনিট আগে
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ডিবি পুলিশ সেজে দুই সোনা ব্যবসায়ী ভাইকে স্বর্ণালংকারসহ মাইক্রোবাসে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় গ্রামবাসীরা ধাওয়া দিয়ে চার ডাকাতকে আটক করেছেন।
৩৬ মিনিট আগে
নেত্রকোনায় একটি বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের পর অতিরিক্ত রক্তক্ষরণে এক প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার বেলা ৩টার দিকে শহরের হাসপাতাল রোডে জয়নগর এলাকায় ‘নিউ লাইফ হাসপাতাল প্রাইভেট লিমিটেডে’ এ ঘটনা ঘটে। সিজারিয়ান অপারেশনের পর মারা যাওয়া ওই প্রসূতির নাম ফজিলা
৩৭ মিনিট আগে