
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ডিবি পুলিশ সেজে দুই সোনা ব্যবসায়ী ভাইকে স্বর্ণালংকারসহ মাইক্রোবাসে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় গ্রামবাসীরা ধাওয়া দিয়ে চার ডাকাতকে আটক করেছেন। পরে গণধোলাই দিয়ে তাঁদের পুলিশের হাতে সোপর্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রামশীল ইউনিয়নের মুশরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ডাকাতদের দেওয়া তথ্য অনুযায়ী আজ শুক্রবার সকাল ১০টার দিকে কোটালীপাড়ার বান্দর গ্রামে সাদুল্লাপুর ইউনিয়নের পীড়ারবাড়ী ও স্লুইসগেটের মাঝামাঝি জায়গা থেকে একটি খেলনা পিস্তল, র্যাবের পোশাক ও হ্যান্ডকাফ উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার ডাকাতেরা হলেন বরিশালের উজিরপুর উপজেলার পরমানশা গ্রামের রবিউল ঢালী (২৫), বাকেরগঞ্জ উপজেলার দক্ষিণ দুধাল গ্রামের ইলিয়াছ (৩২), একই গ্রামের পারভেজ (৩৩) ও বরগুনা জেলার বামনা উপজেলার জহির (৩৮)।
জানা গেছে, দুই সোনা ব্যবসায়ী ভাই শিবশংকর কর্মকার ও কৃষ্ণ কর্মকার রাতে বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সারহাটে দোকান বন্ধ করে কোটালীপাড়া উপজেলার রতাল গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন। কোটালীপাড়ার সিকিরবাজার এসে পৌঁছালে একটি মাইক্রোবাস থেকে চারজন ব্যক্তি ডিবি পরিচয় দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে তাঁদের গাড়িতে তুলে নিয়ে যান। একপর্যায়ে ডাকাতেরা ছোট ভাই কৃষ্ণ কর্মকারকে মারধর করে সিকিরবাজার এলাকায় ফেলে রেখে যায় এবং বড় ভাই শিবশংকরকে স্বর্ণালংকারসহ নিয়ে যায়। ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে গ্রামবাসীরা দ্রুত প্রতিরোধ গড়ে তোলেন। বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে ডাকাতদের গাড়ির গতিরোধের চেষ্টা করা হয়। ডাকাতেরা গাড়ি ঘুরিয়ে বরিশালের আগৈলঝাড়া অভিমুখে পালানোর চেষ্টা করলে সেখানেও স্থানীয় বাসিন্দারা রিকশা-ভ্যান দিয়ে বাধা সৃষ্টি করেন। ডাকাত দল সড়ক পরিবর্তন করে রামশীল ইউনিয়নের মুশরিয়ার দিকে গেলে লোকজন মিলে প্রথমে দুই ডাকাতকে আটক করতে সক্ষম হন। পরে তাঁরা খোঁজাখুঁজি করে আরও দুই ডাকাতকে আটক করেন। তবে অন্য পাঁচ ডাকাত স্বর্ণালংকার নিয়ে মাইক্রোবাস ফেলে পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ মাহমুদ বলেন, এ বিষয়ে কোটালীপাড়ায় একটি মামলা হয়েছে।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৫ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৪ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৪ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে