
কুষ্টিয়ার দৌলতপুরে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে লিটন হোসেন (৩০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়। এ সময় ওই শ্রমিককে উদ্ধার করতে নেমে রাজন হোসেন (৩০) নামের এক যুবকও মারা যান। এদিকে রাজনকে উদ্ধার করতে গিয়ে তাঁর ছোট ভাই মিজান হোসেন (১৮) অসুস্থ হয়ে পড়েন। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
আজ শনিবার সকাল ৮টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান মধ্যপাড়া গ্রামের মোশারফ হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় ও ফায়ার সার্ভিসের সদস্যরা তিনজনকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দুজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
নিহতরা হলেন ওই এলাকার হারান বিশ্বাসের ছেলে লিটন হোসেন এবং ইয়ারুল হোসেনের ছেলে রাজন হোসেন।
আহত মিজান বলেন, ‘সকালে বাড়ির পাশে মোশারফ হোসেনের বাড়ির সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে লিটন হোসেন নামের ওই শ্রমিকের শ্বাসকষ্ট শুরু হলে আমার ভাই উদ্ধার করতে নামে। পরে আমার ভাইয়েরও শ্বাসকষ্ট শুরু হয়। পরে আমি ভাইকে উদ্ধার করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ি। আমাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। আমি এখন একটু সুস্থ।’
মথুরাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনোয়ার কবির মিন্টু বলেন, সেপটিক ট্যাংকে নেমে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন।
ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরীফুল ইসলাম বলেন, ‘আমরা এলাকাবাসীর সহায়তায় তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠিয়েছি।’
দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমারজেন্সিতে থাকা কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ আল জুবায়ের বলেন, মৃত অবস্থা দুজনকে হাসপাতালে আনা হয়েছিল। আর একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দৌলতপুর থানার ওসি মাহাবুবুর রহমান বলেন, সেপটিক ট্যাংকে নেমে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনার এক যুবক আহত হন। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি।’

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের মালঞ্চ এলাকায় অজ্ঞাতনামা দুর্বৃত্তদের গুলিতে মো. রিপন (৩২) নামের এক যুবক আহত হয়েছেন। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
৩৮ মিনিট আগে
জ্বালানি সংকটের সুযোগে ময়মনসিংহের গৌরীপুরে এক বিএনপি নেতার মালিকানাধীন ফিলিং স্টেশন থেকে প্রায় ৫৮ হাজার লিটার তেল ‘গায়েব’ হওয়ার ঘটনা সামনে এসেছে। প্রশাসনের অভিযানে বেরিয়ে এসেছে তেল মজুত, তথ্য গোপন ও কালোবাজারির অভিযোগ। এ ঘটনায় ফিলিং স্টেশনের ম্যানেজারকে গ্রেপ্তার করা হয়েছে।
৪১ মিনিট আগে
মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ মঙ্গলবার গাংনী বাজার এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় হোটেলসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের তদারকি করা হয়।
১ ঘণ্টা আগে
জ্বালানি তেল নেই বলায় নোয়াখালীর সুবর্ণচরে নূরানী ফিলিং স্টেশনে হামলা ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় দুজনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে হামলার সময় চরজব্বার থানার পরিদর্শক ও একজন কনস্টেবল উপস্থিত থাকলেও তাঁরা কোনো ব্যবস্থা নেননি বলে জানা গেছে।
২ ঘণ্টা আগে