
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উন্নয়ন প্রকল্পের তথ্যের গরমিলের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিন সদস্যের কমিটি করেছে কর্তৃপক্ষ। কমিটিকে আগামী এক মাসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।
আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তি এ কথা জানানো হয়।
এতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের সর্বশেষ চলতি বিল প্রদানের ক্ষেত্রে তথ্যের গরমিল সংক্রান্ত অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত তদন্ত কমিটির রিপোর্ট পর্যালোচনা ও সুপারিশ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের কর্মচারী শৃঙ্খলা বিধি অনুযায়ী সংশ্লিষ্টদের বিষয়ে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে তা নির্দিষ্ট করা নেই।
তাই শাস্তি নির্ণয় ও নির্দিষ্ট করার জন্য সিন্ডিকেটের ২৬৩তম সভার ৫ নম্বর সিদ্ধান্ত অনুযায়ী তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এ কিউ এম মাহবুবকে আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের আইন প্রশাসক অধ্যাপক ড. মো. আনিচুর রহমানকে সদস্যসচিব করা হয়েছে। কমিটির অপর সদস্য জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রেজওয়ানুল ইসলাম।
এর আগে গত বছরের নভেম্বরে বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সরকারি বিভিন্ন দপ্তরে একটি ‘উড়ো চিঠি’ পাঠানো হয়। এতে বলা হয়, মেগা প্রকল্পের আওতাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় প্রশাসনিক ভবনের পঞ্চম বিলে মোট ছয় কোটির বেশি টাকার ভুয়া বিল করা হয়েছে। বিলের হিসাব ও সংশ্লিষ্ট নথি চিঠিতে সংযুক্ত করা হয়েছে।
সেই চিঠিতে আর্থিক সুবিধাভোগী ও সহযোগিতাকারী হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, শাখা ছাত্রলীগের সাবেক ও বর্তমান ছয় নেতার নাম উঠে আসে। এরপর অভিযোগটি আমলে নিয়ে অনুসন্ধানে নামে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নবনিযুক্ত উপাচার্য শেখ শরীফুল আলম আজ সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় চুপিসারে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ক্যাম্পাসে প্রবেশের পর থেকে পুরো ক্যাম্পাস পরিস্থিতি ঘোলাটে হয়েছে। প্রশাসনিক ভবনের তালা ভেঙে কার্যালয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা আল্টিমেটাম দিয়ে তাঁকে নিজ ক
১ মিনিট আগে
সকালে স্বামী আব্দুল মজিদের মোটরসাইকেলে চড়ে বাবার বাড়ি থেকে স্কুলের উদ্দেশে রওনা হন শামীমা নাসরিন। পথিমধ্যে মোল্লার মোড় এলাকায় মোটরসাইকেলটি বাম দিকে মোড় নেওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে শামীমা বাইক থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
৭ মিনিট আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সহযোগীদের গুলিতে ডাকাত সরদার সাহেব আলী (৪৫) মারা গেছেন। আজ সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৬টায় নাসিক ৪ নম্বর ওয়ার্ডের বউবাজারসংলগ্ন আল ইত্তেহাদ টাওয়ারের সামনে তাঁকে গুলি করা হয়।
২১ মিনিট আগে
গত ৪ জুন সন্ধ্যায় কুটুরিকোণা গ্রামে স্বামীর বাড়িতে আসমার কাছে পুনরায় ৪ লাখ টাকা চান মেহেদী। টাকা দিতে না চাইলে প্রথমে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। একপর্যায়ে পরিবারের অন্য সদস্যদের সহায়তায় আসমাকে একটি কক্ষে আটকে হাত-পা রশি দিয়ে বেঁধে লাঠি দিয়ে বেদম মারধর করা হয়।
২৪ মিনিট আগে