
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলামের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ বুধবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন গভীর উদ্বেগ প্রকাশ করেছে। কুয়েট উপাচার্য মুহাম্মদ মাছুদ খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে যোগাযোগ করে ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে আহত অধ্যাপক ড. রফিকুল ইসলামের চিকিৎসার বিষয়ে তাঁর পরিবারের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়মিত যোগাযোগ রাখছে এবং খোঁজখবর নেওয়া হচ্ছে।
কুয়েট প্রশাসনের আশা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত সময়ের মধ্যে এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করে আইনের আওতায় আনবে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে। ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয় ঘটনা প্রতিরোধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়েছে কুয়েট প্রশাসন।
এর আগে আজ সকাল সাড়ে ৮টার দিকে নগরীর মুজগুন্নি এলাকায় অধ্যাপক রফিকুল ইসলামের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। হামলায় আহত হয়ে তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় তিনি খালিশপুর থানায় একটি অভিযোগ দিয়েছেন।

মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর সপ্তম দিনে চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অভিযোগে ২১ জেলেকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। জব্দ করা হয়েছে ১০ মণ ইলিশ, ১২ হাজার মিটার কারেন্ট জাল ও ৬টি ইঞ্জিনচালিত নৌকা। করা হয়েছে ৬টি মামলা।
৩ মিনিট আগে
ভোলা সরকারি কলেজ ক্যাম্পাসে আজ নবীনবরণ হওয়ার কথা, কিন্তু এই প্রোগ্রামকে বানচাল করার জন্য ছাত্রদল যা যা করা দরকার, সব করেছে। তবে এসব করে ছাত্রদল শিক্ষার্থীদের কাছে বিচ্ছিন্ন সংগঠনে পরিণত হয়েছে।
৫ মিনিট আগে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে টানা আট দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
৭ মিনিট আগে
চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম্য ও সেবার মান যাচাইয়ে ঝটিকা অভিযান চালিয়েছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। দালালির অভিযোগে তিনজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
৮ মিনিট আগে