
ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলসংলগ্ন পুকুর থেকে এবার মুমূর্ষু অবস্থায় ইয়াসির নামের এক শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। আজ বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টিতে ফুটবল খেলার পর কয়েকজন শিক্ষার্থী পুকুরে সাঁতার কাটতে নামেন। এ সময় ইয়াসিরসহ তিনজন এক পাড় থেকে অন্য পাড়ে সাঁতরে যাচ্ছিলেন। অন্য দুজন ওপারে পৌঁছালেও ইয়াসির শেষ দিকে গিয়ে পানিতে তলিয়ে যেতে থাকেন। পরে সহপাঠীরা ইয়াসিরকে উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
ইয়াসিরের বন্ধু ও আইন বিভাগের শিক্ষার্থী ইউসুফ বলেন, ‘আমরা একসঙ্গে সাঁতার কাটছিলাম। একপর্যায়ে ইয়াসির মাঝপুকুরে গিয়ে হঠাৎ শক্তি হারিয়ে ডুবে যায়। প্রায় এক মিনিট সে পানির নিচে ছিল। আমি চিৎকার করলে আশপাশের শিক্ষার্থীরা এসে দড়ির সাহায্যে তাঁকে উদ্ধার করে। পরে আমরা দ্রুত মেডিকেলে নিয়ে যাই।’
বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক ডা. জাকিয়া বলেন, ‘তাঁকে সম্পূর্ণ অচেতন অবস্থায় আনা হয়েছিল। তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে শরীর থেকে পানি বের করা হয়। এরপর তাঁর জ্ঞান ফিরে আসে। তবে আমাদের এখানে প্রয়োজনীয় উন্নত চিকিৎসা সরঞ্জাম না থাকায় এবং তাঁর শ্বাসকষ্ট থাকায় তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ‘ঘটনার পর থেকেই আমি শিক্ষার্থীর সঙ্গে ছিলাম। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত। পুকুরে নামা নিষিদ্ধ করে আগেই সতর্কতামূলক বিজ্ঞপ্তি টানানো হয়েছিল। কিন্তু এরপরও শিক্ষার্থীদের পুকুরে নামা থামানো যাচ্ছে না।’
উল্লেখ্য, গত বছরের ১৭ জুলাই একই পুকুর থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়েছিল।

পাবনায় ১১ বছর বয়সী তৃতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে সাইফুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। আজ শনিবার বিকেল সাড়ে চারটার দিকে পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার সাদুল্লাপুর ইউনিয়নে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
৭ মিনিট আগে
নারায়ণগঞ্জের ফতুল্লায় আবাসিক মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে পাঁচ শিশু শিক্ষার্থী দগ্ধ হয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষের ধারণা, ছাদের ওপর দিয়ে যাওয়া উচ্চক্ষমতার বৈদ্যুতিক তারের কারণে তারা বিদ্যুতায়িত হয়েছে। পাঁচজনকেই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
৭ মিনিট আগে
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় তাসফিয়া খানম ইভা (১৫) নামে এক মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সন্ধ্যা ৬টায় উপজেলার বারশত ইউনিয়নের দুধকুমড়া এলাকায় এ ঘটনা ঘটে।
২৩ মিনিট আগে
গাজীপুরের পুবাইল থানার পুবাইল রিসোর্ট ক্লাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এ সময় রিসোর্টের দক্ষিণ পাশের লেকের ভেতরে পূর্বমুখী ‘টিউবরোজ’ নামের দুই কক্ষবিশিষ্ট কটেজ তল্লাশি করে টিউবরোজ-১ কক্ষ থেকে কোকেন, এমডিএমএসহ মো. মনিরুজ্জামান তানজিমকে আটক...
২৬ মিনিট আগে