Ajker Patrika

নুসরাতের পোড়া বাড়ি পরিদর্শনে যাচ্ছে বিরোধীদলীয় সংসদীয় টিম

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১২: ০২
নুসরাতের পোড়া বাড়ি পরিদর্শনে যাচ্ছে বিরোধীদলীয় সংসদীয় টিম
আগুনে ক্ষতিগ্রস্ত বাড়ি ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। ছবি: আজকের পত্রিকা

কুষ্টিয়ার দৌলতপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়ি পরিদর্শনে যাচ্ছে বিরোধীদলীয় সংসদীয় প্রতিনিধি দল। আজ শুক্রবার সকালে ঢাকায় থেকে দলটি কুষ্টিয়ার উদ্দেশে রওনা হয়েছে। বেলা ৩টায় উপজেলার বাগোয়ান গ্রামে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন সংসদ সদস্যরা।

প্রতিনিধিদলে রয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, যুগ্ম আহ্বায়ক ডা. মাহমুদা মিতু, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল এবং কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর।

এ তথ্য নিশ্চিত করে এনসিপির কেন্দ্রীয় কমিটির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত আজকের পত্রিকাকে বলেন, পেট্রলবোমায় ক্ষতিগ্রস্ত নুসরাত তাবাসসুমের বাড়িঘর পরিদর্শনে বিরোধীদলীয় সংসদীয় প্রতিনিধিদল আসছে। তাঁরা দুপুরের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাবেন। বেলা ৩টায় সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। এ ছাড়া বিকেল ৫টার দিকে এনসিপির কুষ্টিয়া জেলা কমিটির উদ্যোগে শহরে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নুসরাত তাবাসসুমের অভিযোগ, পেট্রলবোমা নিক্ষেপ করে বাড়িতে আগুন দেওয়া হয়েছে।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে নুসরাত তাবাসসুম বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা করেন। মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর ভ্রাতৃপ্রতিম সংগঠনের আট নেতা-কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত