
কুষ্টিয়ার খোকসায় ডাম্প ট্রাকচাপায় মুন্না (১৯) নামে শ্যালো ইঞ্জিনচালিত করিমনের এক চালক নিহত হয়েছেন। আজ রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসা উপজেলার বিলজানি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুন্না চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের মোতালেব হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুন্না করিমন নিয়ে রাজবাড়ীর দিকে যাচ্ছিলেন। পথে বিলজানি বাজার এলাকায় পৌঁছালে কুষ্টিয়াগামী একটি দ্রুতগতির ডাম্প ট্রাক করিমনটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মুন্না নিহত হন। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যান।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। চালক পালিয়ে গেলেও ডাম্প ট্রাকটি ও শ্যালো ইঞ্জিনচালিত করিমন জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে একটি গন্ধগোকুল উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। আজ রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে শ্রীমঙ্গল-মৌলভীবাজার সড়কের রিপা মার্কেটের একটি দোকান খোলার সময় ভেতরে ঢুকে পড়ে গন্ধগোকুলটি।
১৪ মিনিট আগে
পটুয়াখালী জেলা রাজস্ব প্রশাসনের অফিস সহায়ক পদে নিয়োগ পরীক্ষায় অন্য ব্যক্তিকে দিয়ে লিখিত পরীক্ষা দেওয়ানোর অভিযোগে জহিরুল ইসলাম (২৩) নামের এক যুবককে আটক করা হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিজে মৌখিক পরীক্ষা দিতে এসে তিনি ধরা পড়েন।
২৪ মিনিট আগে
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জন গ্রেপ্তার এবং ৪০টি মামলা করা হয়েছে। আজ রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়...
৩৪ মিনিট আগে
রাজধানী মিরপুরে বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে। আজ রোববার সকালে আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।
৩৬ মিনিট আগে