
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে একটি গন্ধগোকুল উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। আজ রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে শ্রীমঙ্গল-মৌলভীবাজার সড়কের রিপা মার্কেটের একটি দোকান খোলার সময় ভেতরে ঢুকে পড়ে গন্ধগোকুলটি। দোকানের মালিক সুবল দাশ বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান।
খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব ঘটনাস্থলে গিয়ে গন্ধগোকুলটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
পরে উদ্ধার করা গন্ধগোকুলটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
শ্রীমঙ্গল বনরেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গন্ধগোকুলটি বনে অবমুক্ত করা হবে।

গতকাল শনিবার রাতে কুমিল্লা নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৭ জনকে আটক করেছে কোতোয়ালি মডেল থানার পুলিশ। পুলিশের দাবি, আটক ব্যক্তিদের মধ্যে চারজন কিশোর গ্যাংয়ের সঙ্গে সরাসরি জড়িত। তাঁরা সবাই রতন গ্রুপের সক্রিয় সদস্য।
১ মিনিট আগে
কওমি ঘরানার সাতটি ইসলামি রাজনৈতিক দলের ঐক্যের খসড়া রূপরেখা চূড়ান্ত করতে চট্টগ্রামের ফটিকছড়িতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে বৈঠক শুরু হয়েছে। ইসলামি দলগুলোকে একটি অভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মে আনার লক্ষ্যে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
৩ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ শামসুজ্জোহা হলে বিছানায় ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের কামড়ে এক শিক্ষার্থী আহত হয়েছেন। আজ রোববার (২৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে হলের ১৩৮ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।
৭ মিনিট আগে
চট্টগ্রামে বিরোধপূর্ণ একটি জায়গা জোরপূর্বক দখলের চেষ্টার মামলায় সৌদি আরবে থাকা এক ব্যক্তিকে আসামি করে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। অভিযোগপত্রে তাঁর বিরুদ্ধে ঘটনার সময় দেশে উপস্থিত থেকে অন্য আসামিদের সঙ্গে মিলে জায়গা দখলের চেষ্টার কথা বলা...
১০ মিনিট আগে