
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) অধ্যাপক ও নদীবিষয়ক সংগঠন রিভারাইন পিপলের পরিচালক ড. তুহিন ওয়াদুদকে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।এ ঘটনায় আজ রোববার কুড়িগ্রাম জেলার রাজারহাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এই অধ্যাপক।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জিডি নিবন্ধনের সত্যতা নিশ্চিত করেছেন।
জিডি সূত্রে জানা গেছে, গতকাল শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় একটি নম্বর থেকে অধ্যাপক তুহিন ওয়াদুদের মোবাইল ফোনে কল করে জীবননাশের হুমকি দেন এক ব্যক্তি। এতে তিনি উল্লেখ বলেন, হুমকিদাতা নিজের পরিচয় দেননি। হুমকিদাতা বলেছেন, ‘আমার ও আমার পরিবারের সদস্যদের অস্তিত্ব শেষ করে দেবেন।’
এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা রাজারহাটে চাকিরপশার নদী সুরক্ষার দাবিতে কয়েক বছর ধরে আন্দোলন করে আসছি। আমি নিজে এই আন্দোলনের সমন্বয়ক। উচ্চ আদালতের নির্দেশনা আছে অবৈধ দখলদার উচ্ছেদের। সে কারণেই দখলদারদের পক্ষে কেউ এই হুমকি দিয়েছেন বলে ধারণা করছি। পুলিশ তদন্ত করলে সত্য বেরিয়ে আসবে।’
প্রসঙ্গত, রাজারহাটের চাকিরপশার নদীর কয়েকটি মৌজা বিল শ্রেণিভুক্ত। নদীটির ২০০ একরের বেশি জায়গা অবৈধভাবে দখল হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ, ভূমি মন্ত্রণালয়, জাতীয় নদী রক্ষা কমিশনসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি দখলমুক্ত করে নদী উদ্ধারে আদালতের নির্দেশনা আছে। বর্তমান ওই কয়েকটি মৌজ ভুক্ত জমির খাজনা গ্রহণ, খারিজ ও বিক্রি বন্ধ আছে।
জেলা প্রশাসন এবং বিভাগীয় কমিশনারের মাধ্যমে ১৪১ একর এলাকাকে মুক্ত জলাশয় ঘোষণা করা হয়েছে। অবশিষ্ট দখল উচ্ছেদে জেলা প্রশাসন কাজ করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের এক বছরের বেশি সময় পার হলেও নেপথ্যের কারণ এবং জড়িত ব্যক্তিরা শনাক্ত হয়নি। গ্রেপ্তার করা হয়নি কোনো আসামি। থানা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ন্যস্ত করার পর মামলাটির তদন্ত কর্মকর্তা আরও দুই দফায় পরিবর্তন হয়েছে।
৩৩ মিনিট আগে
রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে রংপুর মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে গত তিন বছরে প্রায় ১০০ বার গর্ত ভরাট ও সংস্কার করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। সর্বশেষ গর্তে ইট বিছিয়ে জোড়াতালি দেওয়া হলেও কোথাও ইট দেবে, কোথাও উঠে গিয়ে সড়ক আরও উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
২ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
৩ ঘণ্টা আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
৩ ঘণ্টা আগে