
কুড়িগ্রামে বিয়ে বাড়িতে এক তরুণকে হত্যার অভিযোগে করা মামলার এক আসামিকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোসাম্মৎ ইসমত আরা এই আদেশ দেন। একই সঙ্গে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।
দণ্ডপ্রাপ্ত আসামির নাম বিজয় বাসফোর ওরফে বিজয় হরিজন (২৮)। তিনি শহরের পুরোনো স্টেশনপাড়ার জগদীশ বাসফোরের ছেলে। রায় ঘোষণার সময় বিজয় বাসফোর আদালতে উপস্থিত ছিলেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) বজলুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ৬ মার্চ রাতে পুরোনো স্টেশনপাড়ায় হরিজন সম্প্রদায়ের একটি বিয়ের অনুষ্ঠানে মদ খেয়ে নাচার সময় ধাক্কা লাগার জেরে রাহুল বাসফোরকে (১৮) ছুরিকাঘাত করে বিজয় বাসফোর। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে অভিযুক্ত বিজয় বাসফোরকে গ্রেপ্তার করে পুলিশ। নিহত রাহুলের বাবা প্রদীপ বাসফোর বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা করেন।

রাজধানী ঢাকায় প্রায় প্রতিদিনই অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার হচ্ছে। পরে পরিচয় শনাক্ত হওয়া মরদেহ মর্গ থেকে নিয়ে যান স্বজনেরা। পরিচয় শনাক্ত না হওয়া মরদেহগুলো পড়ে থাকে মর্গে ‘বেওয়ারিশ’ হিসেবে। পরে এসব মরদেহ দাফন ও সৎকারের জন্য হস্তান্তর করা হয় আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে।
৬ ঘণ্টা আগে
‘হাকালুকি হাওরে আগের মতো মাছ মেলে না। হাওরের পানির নিচে হাত দিলেই শুধু প্লাস্টিক হাতে আসে। হাওরের গভীরতা অনেকটাই কমে গেছে। আগে যে জায়গায় ১৫-২০ ফুট গভীর পর্যন্ত পানি ছিল, এখন সেই জায়গায় মাত্র ৫-৭ ফুট। পলিমাটি ও বালু এসে ধীরে ধীরে বিলগুলো ভরাট হয়ে যাচ্ছে। সরকারিভাবে হাওর রক্ষার কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
৬ ঘণ্টা আগে
সিলেটে হাম ও এর উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় হাসপাতালগুলোতে তিল ধারণের ঠাঁই নেই। হামের জন্য ডেডিকেটেড হাসপাতালে ধারণক্ষমতার প্রায় দ্বিগুণ রোগী ভর্তি রয়েছে। আবার অনেক শিশুর অভিভাবক শয্যা না পেয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটছেন।
৭ ঘণ্টা আগে
বিভিন্ন জেলা থেকে ঢাকায় এসে সংঘবদ্ধ হয়ে যাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হয়ে বিক্ষোভ, মিছিল ও গোপন বৈঠক না করতে পারে, সেজন্য কঠোর নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
৭ ঘণ্টা আগে