
কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালের হামলায় তিন আনসার সদস্য আহত হওয়ার অভিযোগ উঠেছে। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন ও অন্য আনসার সদস্যরা আক্তার হোসেন (৩৫) নামে এক দালালকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
আটক আক্তার হোসেন দেবিদ্বার পৌরসভার ওমান কাশেম বাড়ির রুহুল আমিনের ছেলে। আহত আনসার সদস্যরা হলেন মো. হান্নান মিয়া, দেলোয়ার হোসেন ও শাহাবুদ্দিন। আহত তিনজনই দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তার দায়িত্বে কর্মরত।
আহত আনসার সদস্য দেলোয়ার হোসেন বলেন, ‘আক্তার হোসেন নামে এক চিহ্নিত সক্রিয় দালাল হাসপাতালে প্রবেশ করেন। তিনি এখানে কেন এসেছন, তা জিজ্ঞেস করতেই তিনি রেগে পকেট থেকে সিজার ব্লেড বের করে আঘাত করতে আসেন। পরে আমার সহকর্মীরা সাহায্যে এগিয়ে এলে তিনি এলোপাতাড়ি তাঁদেরও মারধর শুরু করেন। পরে অন্য সহকর্মী ও স্থানীয়দের সহযোগিতায় তাঁকে আটক করা হয়।’
দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা কবির হোসেন বলেন, ‘বিভিন্ন সময়ে সাজাপ্রাপ্ত আক্তার হোসেন নামে চিহ্নিত এক দালাল হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্যদের ওপর হামলা করেছেন। পরে তাঁকে আটক করা হয়। পুলিশ এসে তাঁকে থানায় নিয়ে গেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সল উদ্দিন ঘটনাস্থলে এসেছিলেন। কয়েকজন আহত হওয়ায় তিনি থানায় নিয়মিত মামলা করার পরামর্শ দিয়েছেন। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।’
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে এক দালালকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বাদী হয়ে মামলা দিচ্ছেন। মামলা প্রক্রিয়াধীন। মামলা রেকর্ডের পর আগামীকাল সকালে তাঁকে আদালতে পাঠানো হবে।’

পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণকাজের জন্য ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকা, সদর উপজেলা ও সরাইলে টানা ১৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত এসব এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ রাখা হবে বলে এক...
২৩ মিনিট আগে
হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ে খালাস পাওয়া ১০ আসামির মধ্যে মাকসুদ আলম ও রুহুল আমিনও রয়েছেন। খালাসপ্রাপ্ত অপর আটজন হলেন কামরুন নাহার মনি, হাফেজ আব্দুল কাদের, মহিউদ্দিন শাকিল, ইমরান হোসেন ওরফে মামুন, আব্দুর রহিম শরীফ, মোহাম্মদ শামীম, ইফতেখার উদ্দিন রানা ও আবছার উদ্দিন।
২৫ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের কাছে বেমালীয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে। ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
২৯ মিনিট আগে
রুমানার অভিযোগ, গত ১৭ জুলাই বিকেলে তাঁর স্বামী হামিদুল মিয়া শ্বশুরবাড়িতে এসে ১১ মাস বয়সী মেয়ে ফাতেমা আক্তার জান্নাতকে কোলে নিয়ে জুস কিনে দেওয়ার কথা বলে বাইরে বের হন। এরপর শিশুটিকে নিয়ে আর বাড়িতে ফেরেননি তিনি।
১ ঘণ্টা আগে