
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আব্দুর রশিদ (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বলদিয়া ইউনিয়নের ছনবান্দা খলিশাকুড়ি গ্রামে এই ঘটনা ঘটে।
আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন বলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক।
আব্দুর রশিদ ওই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে এবং সোনাহাট দাখিল মাদ্রাসার ছাত্র।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় বাড়ির সামনের রাস্তার পাশের একটি আমগাছ থেকে আম পাড়তে যায় রশিদ। এ সময় একটি কাঁচা বাঁশ ব্যবহার করে গাছ থেকে আম পাড়ার চেষ্টা করছিল সে। একপর্যায়ে বাঁশটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের তারের সঙ্গে স্পর্শ করলে রশিদ বিদ্যুতায়িত হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার দাস বলেন, বিদ্যুতায়িত হয়ে এক মাদ্রাসাছাত্রের মৃত্যুর ঘটনা শুনেছেন। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাগেরহাটের মোরেলগঞ্জে কয়লা পরিষ্কার করতে খালে নেমে নিখোঁজ হওয়ার এক দিন পর মো. আউয়াল মাঝি (৫৫) নামের এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ বুধবার সকাল ৮টার দিকে মোরেলগঞ্জ পৌর শহরের কামারপট্টিসংলগ্ন খাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৯ মিনিট আগে
নরসিংদীতে মাদক, অবৈধ অস্ত্র ও চোরাচালানবিরোধী সপ্তাহব্যাপী এক অভিযানে ২৩৭ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। ১৮ থেকে ২৪ আগস্ট পর্যন্ত পরিচালিত এই যৌথ অভিযানে প্রায় ১ কোটি ৮৬ লাখ টাকা মূল্যের বিভিন্ন অবৈধ মালামাল, মাদকদ্রব্য এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
রংপুর নগরীর পূর্ব শালবন শিক্ষাঙ্গন এলাকায় গভীর রাতে চুরি করতে ঢুকে এক কিশোরীকে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা মোহাম্মদ আশিক (২২) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে...
২ ঘণ্টা আগে
ফেনীর সোনাগাজীতে পরকীয়ার অভিযোগ তুলে এক নারী ও পুরুষকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে ১৬ ঘণ্টারও বেশি সময় নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে। ঘটনার একপর্যায়ে স্থানীয় কয়েক ব্যক্তি ওই নারীর বৈবাহিক সম্পর্ক ছিন্নের ‘ফরমান’ জারি করেন বলে জানা গেছে...
২ ঘণ্টা আগে