
মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহারের পরও শেরপুরের নাকুগাঁও স্থলবন্দরে আজ শুক্রবার লোড-আনলোড কার্যক্রম স্বাভাবিক হয়নি। ব্যবসায়ীদের অঘোষিত সিদ্ধান্তে পণ্য ওঠানামা বন্ধ থাকায় জেলার একমাত্র স্থলবন্দরটিতে টানা দ্বিতীয় দিনের মতো অচলাবস্থা বিরাজ করছে।
শ্রমিক ও বন্দরসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও নিত্যপণ্যের ঊর্ধ্বগতির কারণে মজুরি বৃদ্ধিসহ কয়েকটি দাবি নিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করছিল নাকুগাঁও স্থলবন্দরের লোড-আনলোড শ্রমিক ইউনিয়ন। প্রথমে মৌখিকভাবে এবং পরে লিখিতভাবে একাধিকবার দাবি জানানো হলেও সমাধান না হওয়ায় ৮ জুন তৃতীয় দফায় চিঠি দেয় ইউনিয়ন। এরপরও দাবি আদায়ে অগ্রগতি না হওয়ায় গতকাল বৃহস্পতিবার কর্মবিরতি শুরু করেন শ্রমিকেরা।
কর্মবিরতির দিন দুপুরে স্থানীয় প্রশাসনের উদ্যোগে আমদানি-রপ্তানিকারক সমিতির কার্যালয়ে ব্যবসায়ী ও শ্রমিক নেতাদের মধ্যে বৈঠক হয়। তবে আলোচনার একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হলে বৈঠক ভেস্তে যায়। এ সময় শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার পর উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তোলে। শ্রমিকনেতাদের দাবি, আলোচনার নামে ডেকে নিয়ে ব্যবসায়ী নেতারা তাঁদের ‘চাঁদাবাজ’ আখ্যা দিয়ে অপমান করেছেন। অন্যদিকে ব্যবসায়ীদের অভিযোগ, শ্রমিকেরা আমদানিকারক আরিফুল ইসলাম লিটনের ওপর হামলা চালিয়েছেন।
পরিস্থিতির অবনতি হলে শেরপুর-২ আসনের সংসদ সদস্য ফাহিম চৌধুরী মোবাইল ফোনে উভয় পক্ষের নেতাদের সঙ্গে কথা বলেন। তিনি সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়ে শ্রমিকদের কর্মবিরতি স্থগিত করার আহ্বান জানান। তাঁর অনুরোধে আজ থেকে কর্মবিরতি প্রত্যাহার করেন শ্রমিকেরা।
তবে একজন আমদানিকারককে হেনস্তার অভিযোগে ব্যবসায়ীরা অঘোষিতভাবে লোড-আনলোড কার্যক্রম বন্ধ রাখেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ফলে শ্রমিকেরা কাজে ফিরলেও বন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়নি।
নাকুগাঁও লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল ছামাদ বলেন, ‘সংসদ সদস্যের অনুরোধে আমরা কর্মবিরতি প্রত্যাহার করেছি। কিন্তু আমদানি-রপ্তানিকারকেরা লোড-আনলোড কার্যক্রম বন্ধ রেখেছেন। যেহেতু সংসদ সদস্য বিষয়টির সমাধানের দায়িত্ব নিয়েছেন, তাই ব্যবসায়ীদেরও তাঁর আহ্বান মেনে চলা উচিত ছিল।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, দ্রুত সংকটের সমাধান না হলে আমদানি-রপ্তানি কার্যক্রমে আরও জটিলতা তৈরি হতে পারে। এতে ব্যবসায়ীদের পাশাপাশি শ্রমিকদেরও আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে।
এ বিষয়ে নাকুগাঁও আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান মুকুল বলেন, বন্দরের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হয়নি। তবে তিনি অঘোষিতভাবে লোড-আনলোড কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি স্বীকার করেন।

সভায় মূল বিষয়বস্তুর ওপর কি-নোট উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমনা গুপ্ত। সভায় অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্যসচিব সুব্রত চৌধুরী....
৩ মিনিট আগে
রাজশাহীর রেশমশিল্পের পরিচিতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অনুষ্ঠিত হয়েছে ১০ কিলোমিটার চ্যালেঞ্জ ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি ২০২৬’। আজ শনিবার সকাল ৬টার দিকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সামনে থেকে ম্যারাথনটি শুরু হয়ে ভদ্রা মোড়, তালাইমারি ও সাহেব বাজার হয়ে হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহের...
৭ মিনিট আগে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ফেসবুক-সংবাদপত্রের বাক্স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী দেশে মিথ্যাচার চালাচ্ছে। স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন মিথ্যাচার করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
২৯ মিনিট আগে
আজ শনিবার বিকেল ৫টার দিকে পরশ তালুকদারকে কারারক্ষীরা ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্বপন দাস।
২৯ মিনিট আগে