কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নে ঢুষমারা থানার আওতাধীন কলকি হারা গ্রামে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে কলকি হারা গ্রামে লাশটি বন্যার পানিতে ভেসে আসে বলে স্থানীয়দের বরাত দিয়ে জানায় পুলিশ।
ঢুষমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, শুক্রবার মোহনগঞ্জ ইউনিয়নের কলকি হারা গ্রামে বন্যার পানিতে লাশটি ভেসে আসে। একইদিন দুপুরে স্থানীয় গ্রাম-পুলিশের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করে মর্গে পাঠায়। আজ শনিবার দুপুর পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ ও স্থানীয়রা।
ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘লাশটি বন্যার পানিতে ভেসে এসেছে। উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।’
‘বিভিন্ন সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তিকে পার্শ্ববর্তী জামালপুর জেলাধীন এলাকায় দেখা গিয়েছিল। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলেও শোনা যাচ্ছে। তবে এখনো তা নিশ্চিত হওয়া যায়নি’ যোগ করেন ওসি।

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের এক বছরের বেশি সময় পার হলেও নেপথ্যের কারণ এবং জড়িত ব্যক্তিরা শনাক্ত হয়নি। গ্রেপ্তার করা হয়নি কোনো আসামি। থানা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ন্যস্ত করার পর মামলাটির তদন্ত কর্মকর্তা আরও দুই দফায় পরিবর্তন হয়েছে।
৩৩ মিনিট আগে
রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে রংপুর মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে গত তিন বছরে প্রায় ১০০ বার গর্ত ভরাট ও সংস্কার করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। সর্বশেষ গর্তে ইট বিছিয়ে জোড়াতালি দেওয়া হলেও কোথাও ইট দেবে, কোথাও উঠে গিয়ে সড়ক আরও উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
২ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
৩ ঘণ্টা আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
৩ ঘণ্টা আগে